Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিবমূর্তি খুঁজতে এবার কুতুব মিনার খননের নির্দেশ কেন্দ্রের

প্রতিদিন কেন্দ্রে পাঠাতে হবে রিপোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জ্ঞানব্যাপী মসজিদ বিতর্ক এখনও মেটেনি। এবার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে মুঘল আমলে তৈরি কুতুব মিনার খননের নির্দেশ দেওয়া হল। নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। 

এই নির্দেশের পিছনে রয়েছেন ভারতীয় পুরাতত্ত্ব সংস্থার প্রাক্তন আঞ্চলিক অধিকর্তা ধরমবীর শর্মার দাবি। সম্প্রতি উনি বলেছিলেন কুতুব মিনার যে জায়গায় তৈরি করা হয়েছে, সেটা আসলে একটা মানমন্দির, তৈরি করেছিলেন রাজা বিক্রমাদিত্য। তিনি এও বলেন, এই দাবির স্বপক্ষে তাঁর কাছে পাকাপোক্ত প্রমাণ রয়েছে।

তার আগে এই কুতুব মিনার নিয়ে আজব মন্তব্য করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা তথা সংগঠনের মুখপাত্র বিনোদ বনশলন। বিনোদন বনশল জানান, হিন্দু এবং জৈন সম্প্রদায়ের ২৭টি মন্দির ভেঙে মোঘল আমলে তৈরি হয়েছিল কুতুব মিনার। হিন্দু সম্প্রদায়কে উত্যক্ত করার কুমতলব নিয়েই মোঘল আমলে কুতুব মিনার তৈরি করেছিল। এটা আসলে সুপারইম্পোজ করা স্ট্রাকচার। অবিলম্বে ওই মিনার ভেঙে একটি মন্দির তৈরি করতে হবে।

সুত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,  কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক থেকে খননকার্য অবিলম্বে শুরু করার নির্দেশ দেওয়ার পাশাপাশি  ভারতীয় পুরাতত্ত্ব সংস্থাকে বলা হয়েছে, প্রতিদিনের খননকার্যের রিপোর্ট পাঠাতে হবে। এই নির্দেশিকা নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। ইতিহাসবিদদের একাংশ কেন্দ্রের এই ঘোষণায় রীতিমতো অসন্তষ্ট।  

আরও পড়ুন কুতুব মিনার আসলে বিষ্ণু স্তম্ভ, আজব দাবি বিশ্ব হিন্দু নেতার

বোঝো ঠ্যালা! কুতুব মিনার তৈরি করেছেন নাকি রাজা বিক্রমাদিত্য

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00