Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পেট্রলের দাম কমল লিটার পিছু সাড়ে ৯ টাকা, ডিজেল ৭ টাকা

এক ধাক্কায় পেট্রেলের উপরে ৮ টাকা ও ডিজেলের উপরে  ৬ টাকা উ‍ৎপাদন শুল্ক (এক্সাইজ ডিউটি) কমানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিত্যপ্রয়োজনীয় জিনেসে বেলাগাম দামে কার্যত আম আদমির নাভিঃশ্বাস উঠেছে। সংসার চালাতে গিয়ে প্রতিনিয়ত নাস্তানাবুদ হচ্ছেন তাঁরা। আম আদমির কষ্ট লাঘবে শনিবার বিকালে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এক ধাক্কায় পেট্রেলের উপরে ৮ টাকা ও ডিজেলের উপরে  ৬ টাকা উ‍ৎপাদন শুল্ক (এক্সাইজ ডিউটি) কমানো হয়েছে। উ‍ৎপাদন শুল্ক কমানোর ফলে প্রতি লিটার পেট্রলের দাম সাড়ে নয় টাকা ও ডিজেলের দাম সাত টাকা কমবে  বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পাশাপাশি উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সুবিধা পাওয়া যাবে বছরের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে।

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পরেই পেট্রল ও ডিজেলের দাম লাগামহীন হয়ে উঠেছে। এপ্রিল মাসে ১৪ বারের বেশি দাম বেড়েছে। দেশের বিভিন্ন শহরে পেট্রলের দাম যেমন সেঞ্চুরি ছাড়িয়েছে তেমনই ডিজেলের দামও সেঞ্চুরি ছোঁয়ার মুখে। পেট্রল-ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাসের দামও লাগাতার বেড়ে চলেছে। আর তার কুপ্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে। বাজারে গিয়ে সাধারণ মানুষের হাতে  ছ্যাঁকা লাগছে।

গত মাসেই কোভিড নিয়ে ডাকা বৈঠকে সাধারণ মানুষের যন্ত্রণা কমাতে রাজ্য সরকারগুলিকে কর ছাড় দেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও তাঁর সেই পরামর্শ মানেননি কোনও রাজ্য। উল্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় কর কমানোর দাবি জানিয়েছিলেন। অবশেষে সেই দাবির কাছে মাথা নত করে এদিন সন্ধেয় টুইট করে পেট্রল-ডিজেলের উপরে শুল্ক কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00