Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আরও বাড়ল, কমেছে শনাক্তের হার

নতুন করে সংক্রমিত হয়েছেন ৪২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আরও ঊর্ধ্বমুখী। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় সংক্রমণ বেড়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪২ জন। দৈনিক সংক্রমণ অস্বস্তি বাড়ালেও স্বস্তি দিয়েছে শনাক্তের হার ও দৈনিক মৃত্যু। আগের দিনের তুলনায় যেমন শনাক্তের হার সামান্য নিম্নমুখী তেমনই মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও প্রাণহানি ঘটেনি। তবে অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে।

শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে। নতুন করে ১১ হাজার ২১৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৭ শতাংশে। নতুন করে আরও ৪২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২০ লাখ ১৯ হাজার ২৬ জন। মৃতের সংখ্যা অবশ্য ২১ হাজার ২০৩ জনই রয়েছে।’

সুস্থতার হার আশার আলো দেখালেও আগের দিনের চেয়ে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা কম। মারণ ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন আরও ৩৫ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধে সাড়ে ছয়টা পর্যন্ত করোনাকে হারিয়ে জয়ী হলেন ১৯ লাখ ৯৭ হাজার ৪৩৯ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে সাতটি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00