Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাতিয়ালা কোর্টে আত্মসমর্পণ সিধুর

অবশেষে আত্মসমর্পণ করলেন নাভজোত সিং সিধু।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে আত্মসমর্পণ করলেন নাভজোত সিং সিধু। পাতিয়ালা কোর্টে আত্মসমর্পণ করলেন দেশের প্রাক্তন এই ক্রিকেটার। এরপর দেরি না করে দ্রুত তাঁকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে গত বৃহস্পতিবারই পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সিধুকে একবছরের কারাদণ্ড দেয় ভারতের সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে তাঁকে জরিমানাও করা হয়। যদিও বেপরোয়াভাবে গাড়ি চালানোর এই ঘটনাটি ঘটেছিল ১৯৮৭ সালে। যার বলি হন গুরনাম সিং নামে এক ব্যক্তি। 

সিধুর বিরুদ্ধে অভিযোগ যে, বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে ওই ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন সিধু। এরপর একে অপরের ওপর চড়াও হন। সিধু জোরে গুরনামের মাথায় আঘাত করেন। আর তখনই তাঁর মৃত্যু হয়। আর তাঁরপরই গুরনাম নামে ওই ব্যক্তির পরিবার সিধুর নামে খুনের মামলা রুজু করেছিল।

দীর্ঘদিন মামলা চলার পর অবশেষে গত বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতে দোষী সাব্যস্ত হন সিধু। পাতিয়ালা কোর্ট প্রমাণের অভাবে তাঁকে ছাড় দিলেও শীর্ষ আদালত দোষ লুকাতে পারেননি তিনি। দোষী সাব্যস্ত হওয়ার পরই টুইট করে আত্মসমর্পণ করার কথা জানান সিধু। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00