Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাত চাই না, ভাতেরফ্যান পেলেও চলবে, কাতর আর্জি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

দেশবাসীকে পরিস্থিতি মানবিক দিক থেকে বিচারের পরামর্শ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভাত চাই না। ভাতের ফ্যান পেলেও আমাদের চলে যাবে। না হলে সব একসঙ্গে মরে যাব।

বিশ্ববাসীর কাছে এমনই এক কাতর আর্জি জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিংহে। পাশাপাশি দেশবাসীকে দিয়েছেন বার্তা। বলেছেন, ‘প্রত্যেক নাগরিকের কাছে আমার অনুরোধ। পরিস্থিতির কথা মানবিক দিক থেকে বিবেচনা করুন।’

প্রধানমন্ত্রী তাঁর টুইটার হ্যান্ডেলে শুক্রবার একটি টুইট করেছেন। টুইটার হ্যান্ডেল তাঁর টুইট, ’এই মরসুমে সরকারের পক্ষে কোনওভাবেই চাষের জন্য সার এবং অন্যান্য সামগ্রী কেনা সম্ভব হবে না। বর্ষায় যাতে ভালো ফলন হয় তার জন্য সরকার আগাম পদক্ষেপ করবে।’

কলম্বোর বাজারে কয়েকদশক ধরে ফল বিক্রি করেন ৬০ বছরের সুমনবতী। তিনি জানিয়েছেন, ‘এরকম ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে তা কোনওদিন কল্পনাও করতে পারিনি। পরিস্থিতি কতটা কঠিন তা বলার অপেক্ষা রাখে না। খাবার নেই। প্রয়োজনীয় ওষুধ নেই। পাওয়া যাচ্ছে না পেট্রোল-ডিজেল কেরোসিন। কীভাবে আগামীদিন চলবে, তা জানি না। প্রতিদিন মনে হয়, আর বেঁচে থাকার দরকার নেই।

রাজধানী কলম্বোর একটি গ্যাসের দোকানে লাইনে দাঁড়িয়ে ছিলেন মহম্মদ স্যাজলি। সংবাদমাধ্যমকে সে জানিয়েছে, ‘শ্রীলঙ্কা এখন নেই রাজ্যের দেশ। সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। পেট্রোল-ডিজেল মিলছে না।অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা হবে না। খাবার নেই। না খেতে পেয়ে সবাই মরে যাবে।’

গোদের ওপর বিষফোড়া হয়ে দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। ফলে, পরিস্থিতি আগামীদিনে আরও সঙ্কটজনক হয়ে উঠবে।

আরও পড়ুন সামনের দিন আরও ভয়ঙ্কর, শ্রীলঙ্কাবাসীকে বার্তা প্রধানমন্ত্রী বিক্রমসিংহের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00