Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রতারণার অভিযোগে গ্রেফতার অপহরণের পর উদ্ধার হওয়া ব্যবসায়ী

অপহরণের পর টালিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয় কুতুবউদ্দিনকে। এর পর শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি:  তাঁকে অপহরণ করা হয়েছিল বলে আগেই অভিযোগ উঠেছিল। ২০ এপ্রিল কসবা এলাকা থেকে কুতুব উদ্দিন গাজি নামের ওই ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ওঠে। অপহরণের অভিযোগ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই ব্যবসায়ী কুতুব উদ্দিন গাজিকে উদ্ধার করেছিল কলকাতা পুলিশ।  এবার ওই ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করল গোয়েন্দারা।  টালিগঞ্জ এলাকা থেকে কুতুব উদ্দিনকে শনিবার সকালে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, কুতুবউদ্দিন বসিরহাটে ইটভাটার মালিক। তাঁর বিরুদ্ধে কলকাতায় একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। রিজেন্ট পার্ক, গলফগ্রিন থানা এলাকায় ওই ব্যবসায়ী প্রতারণার জাল ছড়িয়েছে বলে অভিযোগ। এর পর তদন্তে নামেন গোয়ান্দারা। কুতুব উদ্দিনের খোঁজে শুক্রবার রাতভর তল্লাশি চালায় পুলিশ। এর পর ওইদিন দক্ষিণ কলকাতার ডি এল খান রোড থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দারা।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের ২০ তারিখে কসবার শান্তিপল্লির চক্রবর্তীপাড়া থেকে কুতুবউদ্দিনকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। কুতুব উদ্দিনের অফিসের কাছ থেকে দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করেছিল বলে অভিযোগ। সেই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সেই সময় জানতে পারে, অপহৃত ব্যবসায়ী কুতুবুদ্দিনের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ রয়েছে। কুতুব উদ্দিন কলকাতার অন্তত তিনটি জায়গায় নাম ভাঁড়িয়ে এবং ভুয়ো অফিস খুলে প্রতারণার ব্যবসা চালাচ্ছিলেন বলে জানতে পারে তদন্তকারীরা। অভিযোগ,  প্রায় ৪০ জনকে ঠকিয়ে কুতুবুদ্দিন প্রায় দেড় কোটি টাকা তুলেছে। কুতুব উদ্দিন ২০ এপ্রিল অবহৃত হওয়ার পর তাঁর ব্যবসায়িক অংশীদার রেহান আহমেদ কুরেশির দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাতভর তল্লাশি চালিয়ে কুতুব উদ্দিনকে উদ্ধার করেছিল তদন্তকারীরা। এবার প্রতারণার অভিযোগে সেই কুতুবকে গ্রেফতার করল গোয়ান্দারা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00