Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংক্রমণ হার ঊর্ধ্বমুখী, রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ৪২ জন

নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নিয়ে ফের অস্বস্তি। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা কমলেও আগের দিনের তুলনায় সংক্রমণ হার বেড়ে যাওয়ায় দৈনিক আক্রান্তের সংখ্যাও এক ধাক্কায় বাড়ল। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন। সংক্রমণ হার বা পজিটিভিটি রেট বেড়ে হয়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশে। তবে মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। একদিনে নতুন করে ৯ হাজার ২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার বা পজিটিভিটি রেট বেড়ে হয়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। যার ফলে আরও ৪২ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৮ হাজার ৭১৩ জন। নতুন করে মৃত্যু না হওয়ায় করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ২০৩ জনেই দাঁড়িয়ে।’

দৈনিক সংক্রমণ বেড়ে যাওয়ার পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও বেড়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ জন। এ নিয়ে রাজ্যে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৯৭ হাজার ১১২ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশেই দাঁড়িয়ে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে তিনটি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৮ জনে। হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীর সংখ্যা বেড়েছে। এদিন সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ জন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00