Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাঝ আকাশে মারাত্মক অসুস্থ পাইলট, বিমান চালালেন যাত্রী

সকলেই নিরাপদে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এই ঘটনা যে কোনও সিনেমাকেও হার মানাবে।

মাঝ আকাশে পাইলট আচমকাই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ এতটাই যে তাঁর পক্ষে বিমান চালান কার্যত অসম্ভব। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়।  আচমকা আসন থেকে এক ব্যক্তি সোজা ককপিটে ঢুকে পড়ে বিমানের নিয়ন্ত্রণ হাতে নেয়।  বাকিদের আশ্বাস দিয়ে বলেন, ‘আপনাদের নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। নিশ্চিন্তে থাকুন।’ সেটা যে নিছক কথার কথা নয়, সেটা তিনি প্রমাণ করে দেখালেন।

কী করে চালালেন বিমান?

ককপিটে বসে ওই যাত্রী-পাইলট কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ করেন। কন্ট্রোলরুমে বসে ছিলেন ক্রিস্টোফার ফ্লোরিডা। তার হাতে ছিল ওই বিমান নিয়ন্ত্রণের দায়িত্ব। তিনি ওই যাত্রী-পাইলটকে নির্দেশ দিয়ে যাচ্ছিলেন। আর তাঁর নির্দেশ শুনে ওই অনভিজ্ঞ ব্যক্তি বিমান চালাচ্ছিলেন। বিমানটির যেখানে অবতরণ করার কথা ছিল সেখানে তৈরি রাখা হয় আপৎকালীন ব্যবস্থা। বিমান নিরাপদে অবতরণ করে। একজন যাত্রীরও সামান্য আঘাত লাগেনি। এমনই এক আশ্চর্য ঘটনার সাক্ষী ফ্লোরিডা।

জানা গিয়েছে, বিমানটি এক ইঞ্জিন বিশিষ্ট। ছিলেন পাইলট-সহ তিনজন। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিসস্ট্রেশনের তরফ থেকে এই ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, মাঝ আকাশে পাইলট আচমকা অসুস্থ হয়ে পড়ায় জটিল পরিস্থিতি তৈরি হয়। ওই যাত্রী সাহস করে এগিয়ে না হলে বিমানটি নির্ঘাত দুর্ঘটনার মুখে পড়ত। বিমানটি অবতরণের পর পাইলটকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাহসিকতার জন্য ওই যাত্রী পাইলটকে পুরষ্কার দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। 

আরও পড়ুন ‘রইল তোমার মোটা টাকার চাকরি, বাড়ি চললাম’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00