Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঠাণ্ডা মাথায় আলজাজিরার সাংবাদিককে খুন, দায় নিতে নারাজ ইজরায়েল সেনা

গুরুতর আহত আরও এক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঠাণ্ডা মাথায় আলজাজিরার সাংবাদিককে খুন করল ইজরায়েল সেনা। মৃতের নাম আবু আকলেহ(৫১)। ইজরায়েল সেনার গুলিতে গুরুতর আহত হয়েছেন সাংবাদিক আলি সামোদি। তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।   যদিও ইজরায়েল সেনা এই হত্যার দায় নিতে নারাজ। তাদের বক্তব্য, অভিযান চলাকালীন এই দুই সাংবাদিক খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই সময় গুলি লাগে। ইচ্ছাকৃতভাবে গুলি করে এক সাংবাদিককে হত্যা এবং আরও একজনকে জখম করার খবর ঠিক নয়। তবে তারা আশ্বাস দিয়ে বলেছে, ঘটনার তদন্ত হবে।প্রয়োজনে প্যালেস্তাইন সরকারকে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

অন্যদিকে আলজাজিরা এই ঘটনা নিয়ে আন্তর্জাতিকমহলের দ্বারস্থ হয়েছে। দাবি তুলেছে ইজরায়েল সেনাকে কাঠগড়ায় তুলে সে দেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। এই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফ থেকে বলা হয়েছে, ‘ইজরায়েল সেনা ঠাণ্ডা মাথায় এক সাংবাদিককে খুন করেছে।ইজরায়েল সেনার গুলিতে আরও এক সাংবাদিক জখম হয়েছেন। ইজরায়েল সেনা যাবতীয় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের খবর সংগ্রহের অধিকার খর্ব করতে তারা সক্রিয়।’

জানা গিয়েছে, ইজরায়েল সেনা বুধবার জেনিন শহরে অভিযানে গিয়েছিল। সেই অভিযানের খবর পেয়ে সেখানে উপস্থিত হয় আবু আকলেহ এবং আলি সামোদি।আচমকাই তাদের লক্ষ্য করে ইজরায়েল সেনা গুলি চালায়। ঘটনাস্থলে প্রাণ হারান ৫১ বছরের সাংবাদিক আবু আকলেহ। গুরুতর জখম হন আলি সামোদি।হাসপাতালে দুজনকে নিয়ে গিলে চিকিৎসকেরা আবু আকলেহকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন পাকিস্তানে সেনাছাউনি করতে চেয়েছিল আমেরিকা, রাজি হয়নি: ইমরান

ভারতে সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের পাশে হোয়াইট হাউস

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00