Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেয়ার বাজারে ফের ধস, ৪ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

বুধবারের পরে শুক্রবার ফের শেয়ারবাজারে ধস নামায় কার্যত বিনিয়োগকারীদের মাথায় হাত পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের শেষ লেনদেনের দিনে ফের ধস শেয়ারবাজারে। একদিনে প্রায় ৮৬৭ সূচক খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটি পড়েছে ২৭১ পয়েন্ট। শেয়ারবাজারে ব্যাপক ধসের কারণে একদিনেই ৪ লক্ষ কোটি টাকা উধাও হয়েছে। বুধবারের পরে শুক্রবার ফের শেয়ারবাজারে ধস নামায় কার্যত বিনিয়োগকারীদের মাথায় হাত পড়েছে। আদৌ কবে বাজার ঘুরে দাঁড়াবে, তা বুঝতেই পারছেন না তাঁরা।

গত বুধবার আচমকাই সাংবাদিক বৈঠকে রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। রেপো রেট বাড়ানোর পাশাপাশি দেশে যে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি আরও বাড়বে, সে বিষয়েও সতর্কবানী শুনিয়েছিলেন। আর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সাংবাদিক বৈঠকের পরেই হুড়মুড়িয়ে পড়েছিল বাজার। একদিনেই ১৩০০ সূচক খুঁইয়েছিল সেনসেক্স। বৃহস্পতিবারও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি বিনিয়োগকারীরা। কেননা আগের দিনের তুলনায় নামমাত্র ঊর্ধ্বমুখী হয়েছিল সেনসেক্স। ফলে শুক্রবারের দিকেই হা-পিত্যেশ নয়নে তাকিয়েছিলেন বিনিয়োগকারীরা।

কিন্তু এদিন সকালে বাজার খুলতেই হু-হু করে পড়তে থাকে সেনসেক্স। সারা দিনে আর কখনই সেই ধাক্কা সামলে উঠতে পারেনি। মার্কিন শেয়ারবাজারে ধস নামার কারণেই ভারতে শেয়ারবাজারে ধস নেমেছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। ধাতু থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের শেয়ারের দরই কমেছে এদিন। ফলে শেয়ার সূচক ৫৫ হাজারের গণ্ডির নিচে নেমে এসেছে। বাজার বন্ধের সময়ে ৮৬৬ দশমিক ৬৫ পয়েন্ট খুঁইয়ে ৫৪ হাজার ৮৩৫ দশমিক ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে সেনসেক্স। আর ২৭১ দশমিক ৪০ পয়েন্ট খুঁইয়ে ১৬ হাজার ৪১১ দশমিক ২৫ পয়েন্টে বন্ধ হয়েছে নিফটি ৫০।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00