Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়েবাড়িতে ২ পরিবারের বচসা- লাঠালাঠি, উত্তাল মালবাজার

রাস্তাতেই চলে রড- দাঁ নিয়ে মারামারি। ওদলাবাড়ির তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যও আক্রান্ত হন। তাঁকে নিয়ে অন্তত পক্ষে আহত হন ১২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) মানে শুধুই তো বিয়ে নয়। এ যেন বিশাল পুনর্মিলন উৎসব। আর এই আনন্দের অনুষ্ঠানের মাঝেই কি না বচসা! তাও আবার পরিস্থিতি এমন যে লাঠালাঠিও হল! আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল হয়ে উঠল মালবাজার। পরিস্থিতি সামাল দিতে এলাকায় চলছে পুলিশি টহল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২ পরিবারের অশান্তি- কথা কাটাকাটি থেকে তা রূপ নেয় হাতাহাতির। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে লাঠি- বাঁশ- রড- দাঁ নিয়ে এক পক্ষকে আক্রমণ করে আরেক পক্ষ। এই তাণ্ডবে জখম (Injured) ২ পক্ষের অন্তত ১২ জন। মালবাজারের ওদলাবাড়ির বর্মণপাড়ার ঘটনা। সোমবার বিয়ের অনুষ্ঠানে কথাকাটি থেকে ঝামেলার সূত্রপাত। রাতে পরিস্থিতি ঠাণ্ডা হলেও। মঙ্গলবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাস্তাতেই চলে রড- দাঁ নিয়ে মারামারি। ওদলাবাড়ির তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যও আক্রান্ত হন। তাঁকে নিয়ে অন্তত পক্ষে আহত হন ১২ জন।

রক্তাক্ত ও জখম ১২ জনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। এরপর প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে পরিস্থিতি বুঝে পাঠানো হয় শিলিগুড়ি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশবাহিনী। চলছে পুলিশি (Police) টহল। ঘটনাস্থলে উপস্থিত হন ওই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী  এবং ওই  ব্লকের তৃণমূল (TMC) সভাপতি তমাল ঘোষ। এলাকায় এখনও রয়েছে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিচ্ছে পুলিশবাহিনী। তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00