Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাঠে নামার আগে সতীর্থদের সঙ্গে ঈদ পালন মহম্মদ সামির

সোশ্যাল মিডিয়া পোস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই গুজরাত টাইটানস খেলতে নামবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। তার আগে গুজরাত টাইটানসের পেসার মহম্মদ সামি মাতলেন ঈদ উৎসবে। ছিলেন রশিদ খান এবং রহমাতুল্লাহ গুরবাজ। নিজের টুইটার হ্যান্ডেলে রসিদ সেই খুশির মুহূর্ত আপলোড করেছেন। দলের অন্যান্যদেরও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট, ‘সব্বাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে পরিবারের সঙ্গে ঈদ পালন করছেন। পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, উনি সকলকে সুস্থ রাখুক।‘

মহম্মদ সামিও নিজের টুইটার হ্যান্ডেলে ঈদ উদযাপনের একটি ছবি আপলোড করেছেন। ছবিতে দেখা গিয়েছে রশিদ খান  এবং রহমাতুল্লাহ গুরবাজকে। সঙ্গে রয়েছেন পরিবারের আরও কয়েকজন। সামির কাছে এই দিনটি বাকিদের থেকে আরও খুশির। কারণ, চলতি আইপিএলে শুরু থেকেই ভালো পারফরম্যান্স করে এসেছেন সামি।

ভালো পারফরম্যান্স করে চমক দেখিয়েছেন লেগ স্পিনার রশিদ। সম্প্রতি চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স তাক লাগিয়ে দেওয়ার মতো। দলের সর্বোশেষ ম্যাচ ছিল ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। শেষ ম্যাচে অপ্রতিরোধ্য বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফেরান সামি। দলে এখনও পর্যন্ত সব চেয়ে বেশি উইকেটের তালিকায় নাম রয়েছে তাঁর। নটি ম্যাচ খেলে ১৪টি উইকেট সংগ্রহ করেছেন। উইকেট পিছু গড় রান মাত্র ২০। পয়েন্টে টেবিলেও গুজরাত টাইটানস শীর্ষে। নটি ম্যাচ খেলে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। ফলে, প্লে-অফে তাদের জায়গা পাকা।

আরও পড়ুন সামির হ্যাটট্রিকের দিনে হাসিনের লাস্যময়ী ভিডিও পোস্ট

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00