Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভ্যাকসিন নিতে কাউকে বাধ্য করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের

রায় দিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টিকার জন্য কাউকে বাধ্য করা যাবে না। এমনই নির্দেশ দিল ভারতের সর্বোচ্চ আদালত।

সর্বোচ্চ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছে। কেন্দ্রের টিকা নীতি নিয়ে ড. জ্যাকব পিল্লাইয়ের একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র সরকারের টিকাকরণ কর্মসূচি যুক্তিযুক্ত। কিন্তু তার অর্থ এই নয় সবাইকে টিকা নিতেই  হবে। এই ব্যাপারে কোনও তরফ থেকে ব্যক্তিকে টিকা নেওয়ার জন্য বাধ্য করা যাবে না। রায় দিতে গিয়ে দুই বিচারপতির বেঞ্চ সংবিধানের ২১ নম্বর ধারার উল্লেখ করেন। যে ধারায় ব্যক্তি মানুষের শরীরের ওপর তার অধিকারের কথা বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রকে সুপ্রিম কোর্টে জানিয়েছে, ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়াও জনমমক্ষে প্রকাশ করতে হবে। 

কেন্দ্রের তরফে সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করে বলা হয়েছে, এই জনস্বার্থ মামলা জনস্বার্থ বিরোধী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাই একমাত্র অস্ত্র। সে কারণে সরকার টিকাকরণের ওপর জোর দিচ্ছে। কেন্দ্রের এই যুক্তিকে ডিভিশন বেঞ্চ একেবারে খারিজ করে দেয়নি। পাশাপাশি এটাও বলেছে, ব্যক্তিস্বাধীনতার অধিকারকেও আমাদের গুরুত্ব দিতে হবে। সে কারণেই বলা হচ্ছে, টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না। 

সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকের মতে, কাকে প্রাধান্য দিতে হবে ব্যক্তিস্বাধীনতার অধিকার না করোনার বিরুদ্ধে লডা়ইয়ে টিকাকরণ কর্মসূচি? কীভাবে ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষা করে টিকাকরণ কর্মসূচি চালিয়ে যাওয়া যায়, সোমবার থেকে শুরু হল সেই পথের অনুসন্ধান। 

আরও পডুন এইচআইভি আক্রান্তের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00