Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা টিকার শংসাপত্রে মোদীর ছবি, কেন্দ্রকে নোটিস ধরালো হাইকোর্ট

করোনা টিকার শংসাপত্র নিয়ে বিতর্ক প্রথম থেকেই। টিকার সহিংসাপত্রে কেন প্রধানমন্ত্রীর ছবি থাকবে সেই নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এবার সেই প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল কেরল হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা টিকার শংসাপত্র নিয়ে বিতর্ক প্রথম থেকেই। টিকার শংসাপত্রে কেন প্রধানমন্ত্রীর ছবি থাকবে সেই নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এবার সেই প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল কেরল হাইকোর্ট। জানা যাচ্ছে শুক্রবার শংসাপত্র থেকে মোদীর ছবি সরানোর প্রশ্নে কেন্দ্রকে নোটিস পাঠিয়ে অবস্থান জানতে চেয়েছে কেরল হাই কোর্ট। এর আগেই কোভিড শংসাপত্রে নরেন্দ্র মোদির ছবি কেন থাকবে সেই প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস। একই প্রশ্ন তুলে কেরল হাইকোর্টে মামলা দায়ের হয়। তার জেরেই কেন্দ্রীয় সরকারকে নোটিশ ধরলো হাইকোর্ট।

মামলাটি দায়ের করেছেন কোট্টায়ামের বাসিন্দা এম পিটার নামে এক ব্যক্তি। তাঁর দাবি ছিল কেন্দ্রীয় সরকার করোনা টিকার যে শংসাপত্র দিচ্ছে, তাতে নাগরিকদের মৌলিক অধিকার হরণ হচ্ছে। এই মামলার ভিত্তিতেই হাইকোর্ট কেরল ও কেন্দ্র সরকারের অবস্থান জানতে চেয়েছে। বিচারপতি পিবি সুরেশ কুমার এই নির্দেশ দিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00