Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোপন তথ্য ফাঁস: CBI প্রধানকে তলব মুম্বই পুলিশের

জিজ্ঞাসাবাদের জন্য আগামী বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছে। তবে মুম্বই পুলিশের সমনে সিবিআই প্রধান সাড়া দেবেন কিনা, তা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিভিন্ন মামলার তদন্তের অছিলায় যখন খুশি তখন, যাঁকে খুশি তাঁকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এবার সেই সিবিআই প্রধান সুবোধকুমার জয়সওয়ালকে তলব করল মুম্বই পুলিশ। ফোনে আড়িপাতা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আগামী বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছে। তবে মুম্বই পুলিশের সমনে সিবিআই প্রধান হাজিরা দেবেন কিনা, তা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে।

‘খাঁচাবন্দি তোতাপাখি’ হিসেবে কুখ্যাতি অর্জন করা সিবিআইয়ের বর্তমান অধিকর্তা সুবোধ জয়সওয়াল মহারাষ্ট্র পুলিশে কর্মরত ছিলেন। মরাঠা রাজ্যে পুলিশর শীর্ষময় কর্তা থাকাকালীন বিজেপি বান্ধবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ফলে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বিবাদেও জড়িয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত বিজেপি বান্ধব হওয়ার দৌলতে তাঁকে রাজ্য পুলিশ থেকে সরিয়ে কেন্দ্রীয় সরকারের চাকরিতে ডেপুটেশনে নিয়ে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ঋষিকুমার শুক্লা অবসর নেওয়ার পরে সিবিআইয়ের অধিকর্তার পদে নিজেদের ইয়েসম্যান সুবোধকুমার জয়সওয়ালকে নিয়োগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চাপে রাখতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু এবার সিবিআই প্রধানকেই উল্টোচাপে ফেলে দিল মুম্বই পুলিশ। পুলিশের বদলি নিয়ে মহারাষ্ট্রের গোয়েন্দা বিভাগের তথ্য ফাঁসের ঘটনায় সুবোধ জয়সওয়ালকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই পুলিশের সাইবার সেলের তদন্তকারীরা। ইতিমধ্যেই তাঁকে ই-মেল মারফৎ সমন পাঠানো হয়েছে। অর্থ নিয়ে বেশ কয়েকজন আইপিএস আধিকারিকের বদলি করার বিষয়ে গোপন গোয়েন্দা রিপোর্ট ফাঁস করার অভিযোগ উঠেছে সিবিআই অধিকর্তার বিরুদ্ধে। ওই মামলার তদন্তও শুরু করেছে সাইবার সেল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00