Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যালন ডি’ অরের দৌড়ে মেসি, রোনাল্ডো এবং লেওয়ানডস্কি

মরাণ ভাইরাস করোনার দাপটের জন্য গতবছর দেওয়া হয়নি ব্যালন ডি’ অর।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মরাণ ভাইরাস করোনার দাপটের জন্য গতবছর দেওয়া হয়নি ব্যালন ডি’ অর। তবে চলতি বছর দেওয়া হবে এই খ্যাতনামা পুরস্কারটি। গোটা বিশ্বফুটবল তাকিয়ে থাকে এই ব্যালন ডি’ অরের দিকে। শুক্রবার রাতে এই ব্যক্তিগত মর্যাদা সম্পন্ন পুরস্কারটির জন্য মনোনীত ৩০ জন ফুটবলারের তালিকা ঘোষণা করা হয়েছে।

যেখানে নাম রয়েছে বহু তারকা ফুটবলারদের। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, ডি মারিয়া, হ্যারি কেনদের নাম। আর সকলকে চমকে দিয়ে ব্যালন ডি’ অরের মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছেন ১৮ বছর বয়সী স্প্যানিশ মিডিও পেদ্রি রড্রিগেড।

তবে জানা গিয়েছে, এবারের ব্যালন ডি’ অরের তালিকায় সবার থেকে এগিয়ে রয়েছেন লিওনেল মেসি। গত জুলাই মাসে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পিছনে বড়সড় অবদান রয়েছে তাঁর। পাশাপাশি, মেসির পিছনেই ছুটে চলেছেন রবার্ট লেওয়ানডস্কি। গোলরক্ষকদের মধ্যে তালিকায় একমাত্র নাম রয়েছে ইতালির ডোনারুম্মার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00