Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্রিকেটারদের চাঙ্গা রাখতে অভিনব পদক্ষেপ নিল আইসিসি

ক্রিকেটারদের চাঙ্গা রাখতে অভিনব পদক্ষেপ নিল আইসিসি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অভিনব উদ্যোগ নিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (আইসিসি)। মূলত ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখার জন্যই এই সিদ্ধান্ত নিল আইসিসি। করোনার কারণে টি-২০ বিশ্বকাপ চলাকালীন বায়ো-বাবলেই থাকতে হবে ক্রিকেটারদের। তাই তারা যেন জৈব সুরক্ষা বলয়ে থেকে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে না পড়েন সেই জন্য মনোবিদের ব্যবস্থা করবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ক্রিকেটারদের জন্য ২৪ ঘণ্টাই থাকছে সাইকোলজিক্যাল সহায়ক মনোবিদ।

আইসিসি-র হেড অ্যালেক্স মার্শাল জানান, ‘বায়ো-বাবল ক্রিকেটারদের জন্য একদমই সঠিক জায়গা নয়। বেশ কিছু ক্রিকেটার দীর্ঘদিন ধরে একাধিক বায়ো-বাবলে রয়েছেন। আর এর ফলে তাদের মানসিক দিকে অবসাদ চলে আসতে পারে। যেটার প্রতিফলন পড়তে পারে খেলার মাঠে। তাই টি-২০ বিশ্বকাপ চলাকালীন আইসিসি ক্রিকেটারদের জন্য মনোবিদের ব্যবস্থা করছে। যারা ২৪ ঘণ্টাই খেলোয়াড়দের সাহায্য করবেন।’

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ভারতে হওয়ার কথা থাকলেও করোনা আতঙ্কের জন্য আমিরশাহি এবং ওমানের মাটিতে হবে টুর্নামেন্টটি। যদিও আয়োজকের দায়িত্বে থাকবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00