Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরছেন সনিয়া? সিদ্ধান্ত ১৬ অক্টোবর

বৈঠক দলের সদর দফতর ২৪ আকবর রোডে, সকাল ১০টায়। 

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৬ অক্টোবর কংগ্রেস ওয়ার্কিং কমিটি বৈঠক ডাকল। দলের প্রবীণ নেতা কেসি বেণুগোপাল শনিবার টুইট করে এই খবর দিয়েছেন। বৈঠক হবে দলের সদর দফতর ২৪ আকবর রোডে, সকাল ১০টায়। 

টুইট করে কেসি বেণুগোপাল বলেন, ‘আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠক হবে দলের সদর দফতর ২৪ আকবর রোডে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন এবং দলের সাংগঠনিক বিষয়ে ওই দিনের বৈঠকে আলোচনা হবে।’ 

সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির আসন্ন বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সব থেকে বেশি যে প্রশ্ন নিয়ে জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়েছে, তা হল সভানেত্রী পদে কি সনিয়া থাকবেন না কি, ওই পদে নতুন কাউকে দেখা যাবে? 

পঞ্জাবে বিদ্রোহ। বিদ্রোহ রাজস্থানেও। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে কপিল সিব্বলের মতো প্রবীণ নেতাকে। স্বাভাবিকভাবেই তাঁর মতো নেতার বয়ানে কংগ্রেস হাইকম্য়ান্ড বেশ অস্বস্তিতেত। তাছাড়া পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। 

কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক আরও একটি ঘটনার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। লখিমপুরে ঘটে গিয়েছে অনভিপ্রেত ঘটনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জুনিয়র মিনিস্টার অজয় মিশ্রের কনভয়ে আন্দোলনরত কৃষকদের চাপা পড়ার ঘটনায় জাতীয় রাজনীতি উত্তাল। নানা প্রান্ত থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলেকে গ্রেফতারের দাবি ওঠে। ভারতের সর্বোচ্চ আদালত কড়া ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করে। চাপে পড়ে শেষ পর্যন্ত যোগী-পুলিশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করে। কনভয়ের ঘটনায় হত কৃষক পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধির নেতৃত্বে এক প্রতিনিধিদল। এই পরিস্থিতিতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি বৈঠকে বসতে চলেছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00