Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে ফেরানো হল কাশ্মীরে জঙ্গিদের গুলিতে আহত দুই শ্রমিককে

ফের কাশ্মীরে ঘটে গেল গুলি চালানোর মতো ভয়াবহ ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কাশ্মীরে ঘটে গেল গুলি চালানোর মতো ভয়াবহ ঘটনা। এবারও গুলি চালাল জঙ্গিরা। আর সেই গুলিতে আহত হলেন বাংলার দুই শ্রমিক।

আর ভূস্বর্গে জঙ্গিদের গুলিতে আহত বাংলার দুই শ্রমিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাড়ি ফিরলেন। আহত দুই শ্রমিক আনিকুল ইসলাম এবং নাজিবুল আলম মালদহের চাঁচলের দু’নম্বর ব্লকের মালতিপুর বিধানসভার বাসিন্দা। গত ২২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বদগাঁও জেলায় এই দুই শ্রমিক রান্না করতে গিয়েছিলেন। আর সেই সময়ই গুলি চালায় জঙ্গিরা। যার ফলে শ্রমিকরা আহত হন। তাদের পরিবার সূত্রে জানা গিয়েছে এক মাস আগে রাজমিস্ত্রীর কাজ করতে এই দু’জন শ্রমিক কাশ্মীরে গিয়েছিলেন।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মালদহর ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিমানে করে আহত দুই শ্রমিককে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এরপর ট্রেনে তাঁদের মালদহতে আনা হয়’। এছাড়া  জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিমানে করে কলকাতায় ফেরার পর তাঁদের গৌড় এক্সপ্রেসে করে মালদহ নিয়ে আসা হয়। সেখানকার মেডিক্যাল কলেজে এই দুই শ্রমিককে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00