Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামী লোকসভা ভোটে মমতাই গেমচেঞ্জার: শত্রুঘ্ন সিনহা

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেম চেঞ্জার হয়ে উঠবে বলে আগাম জানিয়ে দিলেন শত্রুঘ্ন সিনহা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই তৃণমূল নেতা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় আমি মুগ্ধ। মুখ্যমন্ত্রীকে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। উনি একজন সর্বজন শ্রদ্ধেয় নেত্রী। আমার স্থির বিশ্বাস, আগামী লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেম চেঞ্জার হয়ে উঠবেন। দলের সকলকে একযোগে কাজ করতে হবে। ’

শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) নিজের রাজনৈতিক জীবনের কথাও ওই সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নেন। আসানসোলের এই তৃণমূল সাংসদ বলেন, ‘রাজনীতিতে আমার অনুপ্রেরণা শক্তি জয়প্রকাশ নারায়ণ। পলিটিক্সে যোগ দেওয়ার কারণ সমাজের প্রতি আমার দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা পূরণের জন্য বিজেপিতে যোগ দিয়েছিলাম। দেখলাম, এই দলে গণতন্ত্র বলে কিছু নেই। নামেই গণতন্ত্র। আসলে এই দল পুরোপুরি স্বৈরতন্ত্রে বিশ্বাস করে। চলে স্বৈরাতান্ত্রিক উপায়ে। বীতশ্রদ্ধ হয়েই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিতে হল। অটল বিহারি বাজপেয়ি এবং লালকৃষ্ণ আদবানির বিজেপি আর সেই বিজেপি নেই। ’

উল্লেখ করা যেতে পারে, শত্রুঘ্ন সিনহা যে বছর প্রথম লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই বছর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সেললুয়েডের আরও এক তারকা রাজেশ খান্না। রাজেশ খান্নার বিরুদ্ধে লড়াই করার কোনও ইচ্ছে তাঁর ছিল না বলেই জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা। বলেন, ‘আদবানির পরামর্শে এবং অনুরোধে সাড়া দিয়েই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম’।

আরও পডুন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেট লেডি, গ্রেট লিডার! আখ্যা শত্রুঘ্নের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00