Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপি কর্মী খুনে নন্দীগ্রামে ১১ তৃণমূল কর্মী গ্রেফতার

ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামে বিজেপি কর্মীর খুনের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করল সিবিআই। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট সেখ সুফিয়ান-সহ একাধিক তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামে বিজেপি কর্মীর খুনের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করল সিবিআই। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট সেখ সুফিয়ান-সহ একাধিক তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। বিজেপি কর্মী দেবব্রত মাইতি হত্যাকাণ্ডে শুক্রবার হলদিয়া আদালতে আরও একটি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। সেখানে শেখ ফতেনুর, শেখ মিজানুর ও শেখ ইমদুলাল ইসলামের নাম থাকলেও ছিল না সেখ সুফিয়ানের নাম।

সিবিআই সূত্রে খবর, এদিন হলদিয়ায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে ১১ জন তৃণমূল কর্মীকে ডেকে পাঠানো হয়েছিল। এরপর তাঁদের গ্রেফতার করে হলদিয়া মহকুমা আদালতে হাজির করা হয়েছে। ধৃতরা হলেন সেখ সাহাউদ্দিন, সেখ বাইতুল ইসলাম, সেখ হাবিবুল, সেখ মুক্তার রহমান, সেখ মহিদুল ইসলাম, হায়াতুল ইসলাম সেখ, সেখ আতুল রহমান, সেখ মুক্তাদের, সেখ মুস্তাক রহমান, আব্দুল হাই সেখ এবং সেখ নাজিরুল ইসলাম। সেখ সাহাউদ্দিন কেন্দেমারি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী, সেখ বাইতুল ইসলাম নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী এবং সেখ হাবিবুল মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। এদের মধ্যে সেখ হাবিবুল নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট সেখ সুফিয়ানের জামাই বলে জানা গিয়েছে। ১১ জন তৃণমূল কর্মীর গ্রেফতারের ঘটনায় নন্দীগ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বিজেপির অভিযোগ মতো, ভোটের ফল প্রকাশের পরের দিন নন্দীগ্রামের কেন্দেমারী-সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় একদল তৃণমূল কর্মী। ওই হামলায় জখম হন চিল্লোগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি। পরে ১৩ মে কলকাতায় চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর। নন্দীগ্রামে হিংসার ঘটনার তদন্তে নেমে গত ৩০ আগষ্ট দেবব্রত খুনের ঘটনায় সিবিআই একটি মামলা দায়ের করে। দিন কয়েক আগে এই মামলায় হলদিয়া আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। সেখানে কেবলমাত্র ৩ জনের নাম ছিল। ইতিমধ্যেই সেখ সুফিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শনিবার নতুন করে ১১ জনকে জেরার জন্য হলদিয়ায় ডেকে পাঠানো হয়। জেরা চলাকালীনই তাঁদের গ্রেফতার করা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00