Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Covid Surge: মাস্ক পরা বাধ্যতামূলক করল কেরল সরকার, না পরলে জরিমানা

যদিও মাস্ক না পরার জন্য কত টাকা জরিমানা আদায় করা হবে, তা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: প্রাণঘাতী করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণ মোকাবিলায় ফের মাস্ক ফেরাল কেরল সরকার। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশ্য স্থান, কর্মক্ষেত্র সহ গণজমায়েতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে জরিমানা আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও মাস্ক না পরার জন্য কত টাকা জরিমানা আদায় করা হবে, তা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।

গত কয়েকদিন ধরেই রাজ্যে মারণ ভাইরাসের সংক্রমণ উদ্বেগ বাড়িয়ে চলেছে। প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন তিনশোর বেশি। গত ১৭ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নয়দিনে রাজ্যে ২ হাজার ৬১৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন ২৭৫ জন। রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮১২ জনে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ দাবি করেছেন, ‘মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে।’ কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত ভিন্ন। তাঁদের মতে, ‘এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

করোনাভাইরাসের সংক্রমণ বেলাগাম হয়ে উঠতে আগেই দিল্লির সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। নিয়ম না মানলে অর্থা‍ৎ মাস্ক না পরলে জরিমানা আদায় করা হবে বলেও জানানো হয়েছে। দিল্লির দেখানো পথে হেঁটে হরিয়ানা সহ আরও বেশ কয়েকটি রাজ্য সরকার মাস্ক বাধ্যতামূলক করার পথে হেঁটেছে। এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে সর্বদলীয় বৈঠকেও দেশে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়া নিয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00