Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইপিএলে আজ দুই বনাম তিন দ্বৈরথ, লড়াইটা হবে বোলারদের মধ্যে

একদিকে রয়েছেন রশিদ খান, আলজেরি জোসেফ, মহম্মদ শামির মতো বোলাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে রয়েছেন রশিদ খান, আলজেরি জোসেফ, মহম্মদ শামির মতো বোলাররা। যাঁরা নিমেষের মধ্যে বদলের দিতে পারেন ম্যাচের রং। আর অপর প্রান্তে আছেন উমরান মালিক, ভুনেশ্বর কুমার এবং মার্কো জানসেন নামক বোলাররা। হ্যাঁ, এক দলের নাম হল গুজরাত টাইটানস। আর আরেক দলের নাম হল সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলে এই দুই দলের বোলারদের পারফরম্যান্সই রীতিমতো নজর কেড়েছে। তবে এই দিক থেকে দেখতে গেলে সামান্য এগিয়ে রয়েছে অরেঞ্জ আর্মি। কারণ, তাদের গড় ২০.৬৯। আর তারপর পরই রয়েছে টুর্নামেন্টে প্রথমবার খেলতে আসা দল গুজরাত টাইটানস। তাদের বোলিংয়ের গড় হল ২৫.৭৯। কেন উইলিয়ামসনদের ইকোনমি রেটও বেশ ভালো (৭.৯৯)। তবে এদিকে খুব একটা পিছিয়ে নেই হার্দিন পান্ডিয়া অ্যান্ড কোম্পানিও। তাদের ইকোনমি রেট হল ৮.২২।

প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে এসেই রীতিমতো চমক দিয়েছে গুজরাত টাইটানস। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আর তাদের থেকে দুই পয়েন্ট কম নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন হায়দরাবাদের বোলাররা। আরসিবির ব্যাটসম্যানদের ৭০ রানের গণ্ডিও পার করতে দেননি তারা। আর গুজরাতও কলকাতার বিপক্ষে ১৫৭ রান ডিফেন্ড করে শেষ ওভারে জয় তুলে নিয়েছে। শুধু এই দুই ম্যাচেই নয়, দু’পক্ষের দুর্দান্ত বোলিংযের আরও একাধিক উদাহরণ রয়েছে। একনজরে দেখে নেওযা যাক দুই টিমের সাম্ভাব্য একাদশ-

গুজরাত টাইটানস- শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, অভিনভ মনোহর, রশিদ খান, আলজেরি জোসেফ, লকি ফার্গুসন, মহম্মদ শামি এবং ইয়াশ দয়াল।

সানরাইজার্স হায়দরাবাদ- কেন উইলিয়ামসন, অভিষেক শর্মা, রাহুল ক্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, শশাঙ্ক সিং, জে সুচীথ অথবা ওয়াশিনটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক ও টি নটরাজন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00