Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অ্যাম্বুল্যান্স না পেয়ে ছেলের মরদেহ স্কুটারে চাপিয়ে নিয়ে গেলেন হতভাগ্য বাবা

হৃদয় বিদারক ঘটনার সাক্ষী শ্রী ভেঙ্কটেশ রামনারায়ণ রুইয়া হাসপাতাল।

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুপতি: ছেলেকে হারিয়ে শোকে কাতর বাবা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চেয়েছিলেন সামান্য একটা অ্যাম্বুল্যান্স। পেয়ে যেতেন। তবে তার জন্য দিতে হত মোটা টাকা। কিন্তু সেই টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল না বাবার। তাই, স্কুটারে ছেলের দেহ চাপিয়ে নিজেই ৯০ কিলোমিটার চালিয়ে গেলেন।

হৃদয় বিদারক ঘটনার সাক্ষী শ্রী ভেঙ্কটেশ রামনারায়ণ রুইয়া হাসপাতাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মর্মন্তুদ ঘটনার ছবি, যা দেখে নেটিজেনরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কিছুদিন আগে ছেলে আচমকাই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে শ্রী ভেঙ্কটেশ রামনারায়ণ রুইয়া হাসপাতালে ভর্তি করিয়েছিলেন তাঁর বাবা। চিকিৎসা চলাকালীন ছেলের মৃত্যু হয়।

পরিবারকে মৃত্যুর খবর দেওয়া হলে ছেলেটির বাবা হাসপাতাল পৌঁছে  অ্যাম্বুল্যান্সের খোঁজাখুঁজি শুরু করেন। হাসপাতালে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুল্যান্সের ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে বলেন, ছেলের দেহ নিয়ে যেতে হবে। অ্যাম্বুল্যান্সের চালক রাজিও হন। তবে দাবি করেন মোটা টাকা। সেই টাকা দেওয়ার মতো ক্ষমতা তাঁর ছিল না। তাই, তিনি রাস্তায় এসে অ্যাম্বুল্যান্সের খোঁজ শুরু করেন। সেটা নজরে পড়ে অ্যাম্বুল্যান্সের চালক। তাঁরা বাধা দিতে আসেন। উপায় না দেখে হতভাগ্য পিতা হাসপাতালের বাইরে পার্কিং স্পেশে দাঁড় করিয়ে রাখা তাঁর স্কুটারে ছেলের নিথর দেহ তুলে ৯০ কিলোমিটার দূরে বাড়ির দিকে রওনা দেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়ো দেখে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালের সুপার তদন্তের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন ৮০ বছরে ভিখারিনী মন্দিরে দান করলেন এক লক্ষ টাকা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00