Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাগাতার মূল্যবৃদ্ধি, মুম্বইয়ে সেঞ্চুরি পার করল ডিজেল!

দেশের মেট্রো শহরগুলির মধ্যে মায়ানগরী মুম্বই বরাবরই আলাদা। এই শহর দেশের বাণিজ্যিক রাজধানীও বটে। এই মুম্বইয়ে ডিজেলের দাম ১০০-র কাঁটা পেরিয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মেট্রো শহরগুলির মধ্যে মায়ানগরী মুম্বই বরাবরই আলাদা। এই শহর দেশের বাণিজ্যিক রাজধানীও বটে। এই মুম্বইয়ে ডিজেলের দাম ১০০-র কাঁটা পেরিয়ে গেল। শনিবার ফের দাম বাড়ল জ্বালানি তেলের। শনিবার নিয়ে তেল কোম্পানিগুলি টানা পাঁচদিন জ্বালানির দাম বাড়াল। একাধিক জায়গায় সেঞ্চুরি পার করে দর হাঁকাচ্ছে জ্বালানি। এরমধ্যে মুম্বইয়ে সবচেয়ে মহার্ঘ্য পেট্রল ও ডিজেল। শনিবার পেট্রলের দাম বাড়ল ৩০ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা প্রতি লিটার। ফলে মুম্বইয়ে ডিজেলের দাম বেড়ে হল লিটার প্রতি ১০০ টাকা ২৯ পয়সা। সেখানে পেট্রলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ১০৯ টাকা ৮৩ পয়সা। শেষের চার মেট্রো শহর-সহ ছোট বড় সব শহরেই দাম বাড়ল জ্বালানির। 
শনিবার কলকাতায় পেট্রলের দাম ৩০ পয়সা বেড়ে হল ১০৪ টাকা ৫২ পয়সা প্রতি লিটার। সেখানে ডিজেলেরও দাম বেড়ে হয়েছে লিটারে ৯৫ টাকা ৫৮ পয়সা।  পুজোর মুখে লাগাতার জ্বালানি তেলের দাম বাড়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। সেই সঙ্গে এম জনতার পকেটেও টান পড়ছে। কিন্তু তেল কোম্পানিগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় পেট্রল ও ডিজেলের দাম বাড়াতে হচ্ছে। 
শনিবার দেশের রাজধানী দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হল ১০৩ টাকা ৮৪ পয়সা প্রতি লিটার এবং ডিজেল লিটার প্রতি ৯২.৪৭ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে দক্ষিণের চেন্নাইতে জ্বালানির দাম কিছুটা সস্তা। ওই শহরে পেট্রলের দাম ১০১ টাকা ২৭ পয়সা, ডিজেল ৯৬ টাকা ৯৩ পয়সা প্রতি লিটারে বিক্রি হচ্ছে। কারণ তামিলনাড়ু সরকার পেট্রল-ডিজেলের উপর কর অনেকটাই কমিয়ে  দিয়েছে। ফলে চেন্নাইয়ে জ্বালানির দাম নিয়ন্ত্রণে আছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00