Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সর্বনাশ, দেশে ২৪ ঘন্টায় করোনার বলি ১,৩৯৯ জন

গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন। এ নিয়ে টানা সাতদিন দৈনিক সংক্রমণ দু্ই হাজারের গণ্ডি ছাড়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে করোনার দৈনিক সংক্রমণ(Coronavirus Cases In India) নিয়ে অস্বস্তির মাঝেই উদ্বেগ বাড়াল দৈনিক মৃত্যুর পরিসংখ্যান(Corona Death Toll Rise)। গত ২৪ ঘন্টায় দেশে করোনার বলি হয়েছেন এক হাজার ৩৯৯ জন। আর মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন। এ নিয়ে টানা সাতদিন দৈনিক সংক্রমণ দুই হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। রাজধানী দিল্লি সহ একাধিক রাজ্যে মারণ ভাইরাসের বেলাগাম সংক্রমণ স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন(Daily Corona Bulletin)
জানিয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় সংক্রমণ সামান্য নিম্নমুখী। সোমবার দেশে সংক্রমিত হয়েছিলেন ২ হাজার ৫৪১ জন। আর এদিন সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখের বেশি। পাশাপাশি নতুন করে মৃত্যু হয়েছে এক হাজার ৩৯৯ জনের। এ নিয়ে এদিন সকাল আটটা পর্যন্ত দেশে করোনার বলি হলেন পাঁচ লাখ ২৩ হাজার ৬২২ জন।’

তবে দৈনিক সংক্রমণ ও মৃত্যু অস্বস্তি বাড়ালেও সক্রিয় রোগীর সংখ্যা সামান্য হলেও স্বস্তি দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৭০ জন। এ নিয়ে দেশে করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ২৫ লক্ষ ২৩ হাজার ৩১১ জন। একদিনে আ্যাকটিভ কেস কমেছে ৮৮৬টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৩৬ জনে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00