Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবকের ৮ বছরের কারাদণ্ড

আড়াই বছর আগে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত পোস্টের জেরে রণক্ষেত্র হয়ে উঠেছিল ভোলার বোরহানউদ্দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: অন্যের ফেসবুক হ্যাক করে ইসলাম ধর্ম সম্পর্কে বিতর্কিত পোস্টের অপরাধে বাপন দাস নামে এক হিন্দু যুবককে আট বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। রবিবার বরিশাল বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক ধর্ম অবমাননার অভিযোগে বাপন দাস নামে ওই হিন্দু যুবককে আট বছরের কারাদণ্ডের পাশাপাশি তিন লক্ষ টাকা আর্থিক জরিমানাও ধার্য করেছেন। অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড খাটতে হবে বলে জানিয়েছেন বিচারক।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের ১৮ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনের বাসিন্দা বিপ্লব চন্দ্র শুভের ফেসবুক হ্যাক করে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাসিন্দা বাপন দাস। বিপ্লবের হ্যাক হওয়া ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম সম্পর্কে বিতর্কিত পোস্ট করে। ওইদিনই বিপ্লব তাঁর ফেসবুক হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে আবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে বিপ্লবকে গ্রেফতারের দাবি জানান স্থানীয় মুসল্লিরা। এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ বিপ্লব, মোহাম্মদ ইমন ও মোহাম্মদ রাফসান নামে তিনজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলাও দায়ের করে। কিন্ত তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি।
পরের দিন অর্থাৎ ২০ অক্টোবর কট্টর মৌলবাদীরা বিক্ষোভের নামে ব্যাপক হাঙ্গামা বাঁধায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে গুলি চালাতে হয়। গুলিতে চার জন প্রাণ হারান। তদন্তে নেমে ২০২০ সালের ২৬ জানুয়ারি হ্যাকার বাপন দাসকে গ্রেফতার করে পুলিশ। আদালতে জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করে নেয়। পরে পুলিশ বিপ্লব সহ প্রথমে গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00