Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানের পরবর্তী বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো, শপথ দু-একদিনের মধ্যে

গত ১১ এপ্রিল পাক প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন পাক মুসলিম লিগ নেতা শেহবাজ শরিফ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পরবর্তী বিদেশমন্ত্রী পদে বসতে চলেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। আগামী দু-একদিনের মধ্যে তিনি শপথ গ্রহণ করবেন। বিলাওয়ালের পাক বিদেশমন্ত্রী পদে শপথগ্রহণের খবর দিয়েছেন দলের প্রবীণ নেতা তথা কাশ্মীর বিষয় পাক প্রধানমন্ত্রীর পরামর্শদাতা কামার জামান কাইরা। বর্তমানে পাকিস্তানের মিলিজুলি সরকারের পিপিপি দ্বিতীয় বৃহত্তমদল।

গত ১১ এপ্রিল পাক প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন পাক মুসলিম লিগ নেতা শেহবাজ শরিফ। ৩৪২ আসন বিশিষ্ট পাকিস্তান পার্লামেন্টে শেহবাজ শরিফের পক্ষে ভোট পড়ে ১৭৪টি। গত ১৯ এপ্রিল শেহবাজ শরিফ সহ মন্ত্রিসভার বাকি সদস্য স্ব স্ব পদে শপথ গ্রহণ করলেও বিদেশমন্ত্রী পদে বিলওয়াল ভুট্টো সেদিন শপথ নেননি। দল এবং সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, বিলাওয়াল পরে শপথ নেবেন। দুর্নীতিগ্রস্ত শাহবাজকে প্রধানমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করাতে অস্বীকার করেন প্রেসিডেন্ট। ফলে, তাদের শপথবাক্য পাঠ করান সেনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জানি।

অন্যদিকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তাঁকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। দেশজুড়ে তিনি সরকার-বিরোধী আন্দোলনের ডাক দিয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রী পদ থেকে আরিফ আলভিকে আপাতত বরখাস্ত করার কোনও পরিকল্পনা সরকারের নেই বলেই খবর। সূত্রের খবর, প্রেসিডেন্ট পদে নতুন কোনও মুখের হদিশ না পাওয়া পর্যন্ত আপাতত আরিফ আলভির ব্যাপারে কোনও পদক্ষেপ করতে নারাজ শাসকদল।

কিন্তু যে প্রশ্নটা ঘোরাঘুরি করছে, তা হল এই সরকারের মেয়াদ কতদিন। পাকিস্তানের দিকে নজর থাকবে আন্তর্জাতিকমহলের।

আরও পড়ুন ফের হামলা হলে দেখে নেব: পাকিস্তানকে হুমকি তালিবান সরকারের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00