Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ ফিরিয়েছে কাশ্মীরবাসি, মনপেতে কল্পতরূ মোদি

ঘোষণা করলেন ২০ হাজার কোটি টাকার প্রকল্প।

Share:

নিজস্ব প্রতিনিধি,জম্মু: মুখ ফিরিয়েছে কাশ্মীরবাসী। তাদের মন পেতে রবিবার কল্পতরূ হলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষণা করলেন ২০ হাজার কোটি টাকার প্রকল্প। পাশাপাশি দুটি জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে একটির উৎপাদন ক্ষমতা ৮৫০ মেগাওয়াট। আরও একটির ক্ষমতা ৫৪০ মেগাওয়াট।

বানিহাল এবং কাজিগুন্দের মধ্যে যাত্রার সময় যাতে আরও কমিয়ে আনা যায়, তার জন্য সুরঙ্গের উদ্বোধন করেন, যা তৈরি করতে খরচ হয়েছে ৩১০০ কোটি টাকা। টানেলের দৈর্ঘ্য সাড়ে আট কিলোমিটার। সড়কপথে বানিহাল থেকে কাজিগুন্দের দূরত্ব ১৬ কিলোমিটার। ফলে, খুব কম সময়ের মধ্যে এই দূরত্ব অতিক্রম করা যাবে। একই দিনে দিল্লি-অমৃতসর-কাটারা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জনসভা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এখানে এসেছি উন্নয়নের বার্তা নিয়ে। জম্মু-কাশ্মীরের উন্নতির জন্য আজ আমি ২০ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলাম। চলতি বছর জন্ম-কাশ্মীরে উৎসাহের সঙ্গে পালিত হচ্ছে পঞ্চায়েতি রাজ। যার অর্থ, আগের থেকে উপত্যকা আরও বেশি উন্নত হয়েছে। কিন্তু সেটাই সব নয়। গত কয়েকবছর ধরে রাজ্যবাসী পঞ্চায়েত ব্যবস্থা থেকে বঞ্চিত ছিল। তাদের স্বার্থের কথা মাথায় রেখে, কেন্দ্রীয় আইনের সংশোধন করা হয়েছে। বছরের পর বছর ধরে রাজ্যের যে সব মানুষ সুশাসন থেকে বঞ্চিত ছিলেন, তাদের কথা ভেবেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় জম্মু-কাশ্মীরের যুবকদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে একাধিক প্রকল্প গ্রহণ করেছে। সরকার বিশ্বাস করে আগামীদিনে জম্মু-কাশ্মীর সার্বিক দিক থেকে উন্নত হবে।’

আরও পড়ুন কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া শান্তি অধরা: শাহবাজ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00