Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খেভরাজপুরে দাঁড়িয়েই যোগী-মোদি-বিজেপিকে আক্রমণ দোলার

উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার খেভরাজপুরে পাথর ছুঁড়ে ৫জনকে খুন করার ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলল তৃণমূলের প্রতিনিধিদল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াগরাজে(Prayagraj) একই পরিবারের পাঁচ জনকে খুনের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তপ্ত দেশের রাজনীতি৷ মর্মান্তিক ওই ঘটনায় মৃত্যু হয়েছে দু’বছরের এক শিশুর৷ এই হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে৷ প্রয়াগরাজের হত্যাকাণ্ডকে তুলে ধরে বিজেপিকে তুলোধনা করছে বাংলার শাসক দল তৃণমূল৷ এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারবর্গের সঙ্গে কথা বলতে ও ঘটনার নানান তথ্য জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তৃণমূলের ৫সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছেন। সেই টিমের তরফেই রবিবার দুপুরে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পরে তাঁদের পাশে সাধ্যমতো দাঁড়াবার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থলে দাঁড়িয়েই যোগী-মোদি-বিজেপিকে আক্রমণ শানিয়েছেন ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন(Dola Sen)।

কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের(Uttar Pradesh) প্রয়াগরাজ বা এলাহাবাদ জেলার খেভরাজপুরে(Khevrajpur) পাথর ছুঁড়ে ৫জনকে খুন করার ঘটনা ঘটে। সেই ঘটনার সত্য খুঁজে বের করতেই খেভরাজপুরে তৃণমূলের(TMC) ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠান বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ৫ সদস্যের টিমে দোলা সেন ছাড়াও আছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর, রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোত্স্না মাণ্ডি, তৃণমূলের জাতীয় মুখপাত্র ও আরটিআই কর্মী সাকেত গোখেল ও উত্তরপ্রদেশের তৃণমূল নেতা ললিতেশ ত্রিপাঠি। দিল্লি থেকে এদিন সকালেই বিমানযোগে প্রয়াগরাজ পৌঁছায় তৃণমূলের ওই প্রতিনিধি দল। তারপর সড়ক পথে তাঁরা রওনা দেন খেভরাজপুরের পথে। যদিও পথে যোগী প্রশাসনের পুলিশ বা গেরুয়া সংগঠনের কেউ কোনও বাধা দেননি। এদিন তৃণমূলের প্রতিনিধিদল প্রয়াগরাজ পৌঁছাতেই উত্তরপ্রদেশের তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে লেখা হয়, ‘তোমার হাতে রক্তের দাগ যোগী আদিত্যনাথ’। সেই সঙ্গে দোলা সেন টুইটারে ভিডিও বার্তা দিয়ে জানান, ‘আমরা পাঁচজন প্রয়াগরাজে যাব তারপর খেভরাজপুরে যাব। নিহতদের পরিবার পরিজনদের সঙ্গে কথা বলব। কথা হলে  বিষয়টি আমরা আমাদের দলকে জানাব। দেশবাসীকেও ঘটনাটির সত্যতা প্রসঙ্গে অবগত করব। নিহতের আত্মীয়েরা কেমন আছেন? কি চাইছেন? সেইসব জানতেই আমরা সেখানে যাচ্ছি। আমরা আমাদের সাধ্যমত তাদের পাশে দাঁড়াবো।’

এরপর খেভরাজপুরে পৌঁছে নিহতদের পরিবারবর্গের সঙ্গে কথা বলে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদল। তাঁদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোলা জানান, ‘প্রয়াগরাজে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। বিজেপি নিজের রাষ্ট্রশক্তির ক্ষমতা দিয়ে সমস্ত সংবাদমাধ্যমের মুখ বন্ধ করে দিয়েছে। তাই ঘটনাটির ভয়াবহতা প্রকাশ্যে আসেনি। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার এবং বিজেপি যে রাজ্য শাসনে ব্যর্থ হয়েছে। এক সপ্তাহ আগেও প্রয়াগরাজেই একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। যোগী আদিত্যনাথের প্রশাসন সেই ঘটনাটিকেও ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল। শুক্রবারের ঘটনাটি থেকেও যোগী সরকার নজর ঘোরানোর চেষ্টা করছে। কেন্দ্রের ক্ষমতাসীন দল উত্তরপ্রদেশের ক্ষমতায় থাকা সত্ত্বেও রাজ্যটির কোনও উন্নতি হয়নি। উত্তরপ্রদশের প্রশাসন আদতে ডবল ইঞ্জিন ডিজাস্টার। আমরা শোকাহত পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি। তৃণমূল ওনাদের পাশে রয়েছে। আমরা ন্যায়বিচারের জন্য লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছি। যাঁরা কথায় কথায় বাংলায় ৩৫৬ ধারা জারির কথা বলেন তাঁরা একবার উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার দিকে তাকান৷’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00