Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভয়ঙ্কর! গত ১০ বছরে ভারতে এইআইচভি আক্রান্ত ১৭ লক্ষের বেশি

ফি-বছর ভয়াবহ এই রোগে আকান্তের সংখ্যা ১.৭ লক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত ১০ বছরে ভারতে এইচআইভি আক্রান্ত হয়েছেন ১৭ লক্ষ। অর্থাৎ ফি-বছর ভয়াবহ এই রোগে আকান্তের সংখ্যা ১.৭ লক্ষ। তথ্যাধিকার আইনে ন্যাশনাল এডস কন্ট্রোল অর্গানাইজেশন- এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, শারীরিক সম্পর্ক স্থাপনের আগে প্রয়োজনীয় পদক্ষেপ না করার ফলেই মারাত্মক আকারে ভারতে এইচ আইভি আক্রান্তের সংখ্যা গত ১০ বছরে মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে।

গত দশ বছরে (২০১১ থেকে ২০২১ সালের মধ্যে) ভারতে কতজন এইচ আইভিতে আক্রান্ত হয়েছেন, তা জানতে চেয়ে তথ্যধিকার আইনে আবেদন জানান মধ্যপ্রদেশের চন্দ্র শেখর গৌড় নামে এক ব্যক্তি। আবেদনের জবাবে ন্যাশনাল এডস কন্ট্রোল অর্গানাইজেশন এই তথ্য প্রকাশ করেছে।

এর মধ্যে সব থেকে বেশি এইচআইভি আক্রান্ত অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে ওই রাজ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন তিন লক্ষের বেশি। (৩,১৮, ৮১৪ জন)। দ্বিতীয়স্থানে মহারাষ্ট্র। মারাঠাভূমে ওই এক সময়ের মধ্যে ২, ৮৪, ৫৭৭জন। তালিকায় তৃতীয়স্থানে রয়েছে তামিলনাড়ু। দশ বছরে ভারতের এই অঙ্গরাজ্যে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১, ১৬, ৫৩৬ জন। উত্তরপ্রদেশে ১, ১০৯১১ জন। তাদের প্রতিবেদন অনুসারে, সব থেকে কম এইচআইভিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে গুজরাত থেকে। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে এই রাজ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন ৮৭, ৪৪০ জন।

নিরাপদহীন যৌন সম্পর্ক ছাড়াও সংক্রমিত ব্যক্তির রক্ত শরীরে প্রবেশ করায় এই রোগে আক্রান্ত হয়েছেন ১৫, ৭৮২ জন।

আরও পড়ুন মন্দিরে গিয়ে জুতো চুরি বিধায়কের, খালি পায়েই হেঁটে ফিরলেন গাড়িতে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00