Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৮০ বছরে ভিখারিনী মন্দিরে দান করলেন এক লক্ষ টাকা

এই দানের খবরে এলাকার মানুষ কার্যত বিস্মিত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ম্যাঙ্গালুরু: সে অর্থে নিজের বলে কিছু নেই অশ্বথামার। নেই পরিবার, পরিজয়। বেঁচে থাকার জন্য ভিক্ষাই সম্বল। সেখান থেকে কিছু অর্থ নিজের জন্য খরচ করে বাকিটা জমিয়ে রাখতেন। আর সেই অর্থ জমতে জমতে একদিন সেটা দাঁড়িয়ে গেল এক লক্ষ টাকায়। সেই টাকা মন্দিরে দান করেছেন।  ৮০ বছরের প্রবীণার এই দানের খবরে এলাকার মানুষ কার্যত বিস্মিত।

৮০ বছরের এই প্রবীণার নাম অশ্বথামা। কর্নটকের উড়ুপির বিভিন্ন মন্দিরে তাকে থালা হাতে ভিক্ষা করতে দেখা যেত। জীবন আগে অনেকটাই সুখে স্বাচ্ছন্দ্যে কাটত।একমাত্র ছেলের আয় দুজনের ভালোই চলে যেত। এই বছরের গোড়ার দিকে আচমকাই ছেলের মৃত্যু হয়। স্বামীকে হারিয়েছেন বহু বছর আগে। এবার একমাত্র ছেলে পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ে। বেঁচে থাকার জন্য ভিক্ষা করতে শুরু করেন। দিনের শেষে থালায় যা পড়ত তার থেকে সামান্য নিজের জন্য খরচ করে বাকিটা পরেরদিন ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টে জমা করতেন। এরকমভাবেই চলছিল। ব্যাঙ্ক থেকে একদিন অশ্বথামাকে বলা হয়, তার অ্যাকাউন্টে এক লক্ষ টাকা জমা হয়েছে। সিদ্ধান্ত নিলেন মন্দিরে দানের। পোলালির ক্ষেত্র রাজরাজেশ্বরী মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তিনি তাঁর ইচ্ছের কথা জানালেন মন্দির কর্তৃপক্ষ কার্যত বিস্ময় বোধ করেন। কেন এই সিদ্ধান্ত? কী বলছেন অশ্বথামা?

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রবীণা জানিয়েছেন, আমায় একটা সময় খুব কষ্ট করতে হয়েছে। এখনও যে খুব সুখে আছি তা নয়। দু-বেলা দু-মুঠো অন্ন জোগাড় করতে বেশ কষ্ট নয়। আমি চাই না, আর কেউ এতটা কষ্ট করুক। তাই, টাকা দান করলাম। আশা রাখি মন্দির কর্তৃপক্ষ এই টাকা গিয়ে নিরন্নদের মুখে অন্ন তুলে দেব।

আরও পড়ুন মাঝ আকাশে যাত্রীকে টাইসনের ঘুষি, চর্কিপাক খেয়ে মাটিতে ধপাস

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00