Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মাছিও যেন গলে যেতে না পারে’, মারিউপোল দখলের পরে নির্দেশ পুতিনের

বৃহস্পতিবার সকালেই ইউক্রেনের অন্যতম শহর মারিউপোল দখলে নিয়েছে রুশ সেনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মারিউপোল দখলে নেওয়ার পরে আজভস্টলের স্টিল কারখানায় আশ্রয় নেওয়া ইউক্রেনের সেনা থেকে সাধারণ মানুষকে ভাতে মারার পরিকল্পনা নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দেশের প্রতিরক্ষামন্ত্রী  সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকের সময়ে রুশ প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন, ‘আজভস্টল স্টিল কারখানাকে এমনভাবে অবরুদ্ধ করুন, যাতে কোনও মাছিও গলতে না পারে।’ অর্থা‍ৎ আজভস্টলের স্টিল কারখানায় আশ্রয় নেওয়া ইউক্রেনীয় সেনাদের তিলে-তিলে মারার নির্দেশ দিয়েছেন পুতিন।

বৃহস্পতিবার সকালেই ইউক্রেনের অন্যতম শহর মারিউপোল দখলে নিয়েছে রুশ সেনা। প্রাণ বাঁচাতে ওই শহরের দায়িত্বে থাকা ইউক্রেনীয় সেনা ও সাধারণ মানুষ আজভস্টলের বৃহত্তম স্টিল কারখানায় আশ্রয় নিয়েছেন। মারিউপোল দখলে নেওয়ার পরে ওই কারখানায় আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোগুই। যদিও তাঁর প্রস্তাব খারিজ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। মারিউপোল দখলে নেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি পুতিন বলেন, ‘ওই কারখানার ভূগর্ভে যাওয়ার কোনও দরকার নেই। পরিবর্তে ওই এলাকা এমনভাবে অবরুদ্ধ করে রাখুন যেন একটি মাছিও পালাতে না পারে।’

রুশ বাহিনীর দখলে মারিউপোল চলে যাওয়ার পরেই আজভস্টলের স্টিল কারখানায় আটকে পড়া বেসামরিক নাগরিক ও আহত সেনাদের সরিয়ে নেওয়ার জন্য অবিলম্বে মানবিক করিডোর চালুর দাবি জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00