Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বেদের মেয়ে জ্যোৎস্না’ র নায়িকা অঞ্জু নয়, সর্বপ্রথম প্রস্তাব পেয়েছিলেন রোজিনা, জানালেন নায়িকাই!

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের চলচ্চিত্র মহলে একটি অনন্য সৃষ্টিকারী সিনেমা ছিল ‘বেদের মেয়ে জ্যোৎস্না’। যে ছবিটি একসময় এপার-ওপার দুই বাংলাকেই নাড়িয়ে দিয়েছিল। এতটাই জনপ্রিয় ছিল এই ছবিটি যে, এখনও এই ছবিটির নাম মুখে মুখে ফেরে সবার। ছবিটিতে অভিনয় করেছিলেন, বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী অঞ্জু ঘোষ। কিন্তু জানেন কি, এই চরিত্রের জন্যে প্রথমে কাকে বেছে নেওয়া হয়েছিল? বাংলাদেশের আরেক কিংবদন্তী অভিনেত্রী রোজিনাকে, জানালেন নায়িকা নিজেই। যিনি এপার বাংলাতেও একাধিক ছবি করেছেন।

বিখ্যাত টলি-বলি তারকা মিঠুন চক্রবর্তীর বিপরীতেও অভিনয় করেছিলেন তিনি। প্রায় চার দশকের বেশি বর্ণাঢ্যময় ক্যারিয়ার এই চলচ্চিত্র নায়িকার। প্রায় ৩০০ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সঙ্গে পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি, তিনিই কতকগুলি চমকপ্রদ তথ্য শেয়ার করলেন বাংলাদেশের একটি টেলিভিশন শো বা সাক্ষাৎকারে এসে।

জানালেন, একসময়ের বাংলার রেকর্ড সৃষ্টিকারী চলচ্চিত্র ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র নায়িকা হওয়ার প্রস্তাব তিনিই প্রথম পেয়েছিলেন। কিন্তু কেন সিনেমাটি করলেন না তিনি? সেটাও জানালেন! সেই সময়ে চলচ্চিত্রের পাশাপাশি একাধিক ফোক-ফ্যান্টাসী বা পোশাকী চলচ্চিত্রে কাজ করছিলেন রোজিনা। কিন্তু একসময়ে তাঁর সাফল্যে অনেকেই ঈর্ষান্বিত হয়ে বলেছিলেন, রোজিনা শুধু ফোক-ফ্যান্টাসির অভিনয় ছাড়া আর কিছুই পারেন না।

অথচ তিনি একাধিক চলচ্চিত্রে ভিন্নধারার চরিত্রে অভিনয় করেছিলেন। এরপরেও তাঁকে ‘ফোক ফ্যান্টাসি’ ছবির নায়িকার ট্যাগ বইতে হবে কেন? তখন জেদের বশেই সমালোচকদের ভুল ধারণা বদলাতে চেয়েছিলেন নায়িকা। ঠিক, সেই সময়েই তিনি ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সে সময়ে তিনি নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেন। সেই কারণে তিনি এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আর সেই জায়গায় প্রযোজক, অঞ্জু ঘোষ’কে নির্বাচন করেছিলেন।

রোজিনার চলচ্চিত্রের ক্যামেরায় প্রথম কাজ ছিল ‘জানোয়ার’। সেই চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয়ের জন্য তখন মাত্র ১০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন রোজিনা। এরপর ‘রাজমহল’ ছিল তাঁর প্রথম সুপারহিট ছবি। সে চলচ্চিত্রে পারিশ্রমিক হিসেবে ১৫ থেকে ২০ হাজার টাকা পেয়েছিলেন।তবে টাকার পেছনে কখনই ছোটেননি নায়িকা। এমনকি আজ পর্যন্তও তিনি টাকা গুণতে পারেননা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00