Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাহাঙ্গীরপুরী দাঙ্গায় অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা

মূল অভিযুক্ত আনসার শেখ, সোনু শেখ সহ পাঁচজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাহাঙ্গীরপুরী দাঙ্গায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার পথে হাঁটল দিল্লি পুলিশ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানাকে স্পষ্টই নির্দেশ দিয়েছিলেন, ‘জাহাঙ্গীরপুরীর ঘটনায় অভিযুক্ত কাউকে যেন রেয়াত করা না হয়।’ ওই নির্দেশ পাওয়ার পরেই মূল অভিযুক্ত আনসার শেখ, সোনু শেখ সহ পাঁচজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ।

 গত শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ঘিরে সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গীরপুরী। ইটবৃষ্টি থেকে বোমাবাজিতে জড়িয়ে পড়ে যুযুধান দুই শিবির। সংঘর্ষের সময়ে গুলিও চলে।  দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হন দিল্লি পুলিশের আট আধিকারিক ও কর্মী। তার মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনার জেরে গোটা রাজধানীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দুবছর আগে দিল্লিতে ঘটে যাওয়া নারকীয় দাঙ্গার স্মৃতি ফিরে আসে অনেকের কাছে। পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশের বিশাল বাহিনীর পাশাপাশি সিআরপিএফও মোতায়েন করা হয়।

সাম্প্রদায়িক সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এদিন রাত পর্যন্ত মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে ১৬ জন মুসলিম ও আটজন হিন্দু। ধৃতদের মধ্যে সংঘর্ষের সময়ে গুলি চালানো আনসার শেখও রয়েছে। সংঘর্ষে জড়িত কাউকে রেয়াত করা হবে না বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার দেবেন্দ্র পাঠক।

অন্যদিকে এদিন ঘটনার অন্যতম অভিযুক্ত সোনু শেখকে আদালতে হাজির করে সাতদিনের হেফাজত চেয়েছিল দিল্লি পুলিশ। বিচারক অবশ্য সেই আর্জি খারিজ করে সোনুকে চারদিন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।     

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00