Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খুলে গেল জীবন বিমায় বিদেশি বিনিয়োগের দরজা

বিনিয়োগ করা যাবে সর্বোচ্চ ২০ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জীবন বিমায় বিদেশি বিনিয়োগের রাস্তা খুলে দিল কেন্দ্র। সংশোধন করা হল ফেমা আইনের (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট)। বিনিয়োগ করা যাবে সর্বোচ্চ ২০ শতাংশ।

বিদেশি বিনিয়োগের দরজা খোলার আর্জি জানিয়ে ভারতীয় জীবন বিমা সম্প্রতি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) দ্বারস্থ হয়। সেবি তাদের এই আর্জি মেনে নিয়েছে। একপ্রকার চুপিসারে এলআইসি বিদেশি বিনিয়োগের দরজা খুলে দিল।

গেজেট বিজ্ঞপ্তি জারি করে এলআইসি বিদেশি বিনিয়োগে সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারতীয় জীবন বিমায় বিদেশি বিনিয়োগ করা যাবে সর্বোচ্চ ২০ শতাংশ। এ ক্ষেত্রে কার্যকর হবে ১৯৫৬-য়ের ধারা। প্রয়োজন বোধে ভারতীয় জীবন বিমা নিগম আইন সংশোধন করতে পারে। বিনিয়োগকারীদের ক্ষেত্রে সেই ধারা কার্যকর হবে।’

মাত্র কিছুদিন আগে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক রাষ্ট্রায়ত্ত্ব উড়ান সংস্থাকে টাটার হাতে তুলে দিয়েছে। এবার জীবন বিমাতে বিদেশি বিনিয়োগের দরজা খুলে দেওয়া হল।

বিগত কিছু মাস ধরে বাজারে রটে গিয়েছিল, জীবন বিমায় বিদেশি বিনিয়োগের জন্য কেন্দ্র বিদেশি অনুদান আইন সংশোধন করতে পারে। সেই আশঙ্কা সত্যি হল। এই ইস্যুকে কেন্দ্র করে বিরোধীরা পথে নামতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিকমহলের একাংশ। যুক্তি হিসেবে তারা তুলে ধরেছে, মোদি সরকার কার্যত সংসদ এড়িয়ে ফেমা আইনের সংশোধন করেছে। এই খবর লেখা পর্যন্ত বিরোধীদলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন টুইটার না কিনে এলন মাস্ককে শ্রীলঙ্কা কেনার পরামর্শ নেটিজেনদের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00