Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠ হয়ে ছবি ভাইরাল করল যুবক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক। আর সেই একান্ত ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করল এক যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক। আর সেই একান্ত ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করল এক যুবক। এমনই অভিযোগ করেছেন প্রতারিত তরুণী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা এলাকার বোড়ালের বাসিন্দা এক তরুণীর অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মূহুর্তের ছবি ভাইরাল করেছেন অমিত ঘোষ নামে এক যুবক। অমিতের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছেন ওই তরুণী। অভিযুক্ত যুবক নিজে বিবাহিত সেই কথা গোপন করে তরুণীর সঙ্গে সম্পর্ক পাতিয়েছিলেন বলে অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিত ঘোষ নামে ওই যুবকের সঙ্গে আলাপ হয় তরুণীর। কথাবার্তা এগোনোর পর  তারা প্রেমে পড়েন পরস্পরের। কিন্তু তরুণী ঘুনাক্ষরেও বুঝতে পারেননি প্রেমিক আদতে বিবাহিত। তার একটি সন্তানও রয়েছে। না জেনেই প্রেমিকের জালে জড়িয়ে পড়েন তরুণী। তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত অমিত। বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হয়। তাঁর সঙ্গে  শারীরিক সম্পর্ক  তৈরি করে। এরপর প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূ্র্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দেয় অমিত। আর তা নিয়ে শুরু হয় অশান্তি। এরপরই গোটা বিষয়টি স্পষ্ট হয়। প্রেমিকের স্ত্রী-সন্তানের বিষয়টি জানতে পারেন এই তরুণী। তারপরই গোটা ঘটনা জানিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যেই এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00