Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেহালায় দুষ্কৃতীদের তাণ্ডব, আক্রান্ত তৃণমূলের পার্টি অফিস

দক্ষিণ কলকাতার বেহালায় গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এই সংঘর্ষে আহত হয়েছেন এক মহিলা সহ বেশ কয়েকজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার বেহালায় গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। বেহালা পূর্ব বিধানসভার চড়কতলা এলাকায় এই সংঘর্ষে আহত হয়েছেন এক মহিলা সহ বেশ কয়েকজন। পুলিশের সামনেই দুই গোষ্ঠীর লোকজন পরস্পরকে লক্ষ্য করে ইট বৃষ্টি চালায়। এই গণ্ডগোলের সময় গুলি চালানোর অভিযোগ উঠেছে এক পক্ষের লোকজনের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বুধবার সকালে বাঁশ এবং বেঞ্চ রাস্তায় ফেলে চড়কতোলা মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার রাত দশটা নাগাদ ঝামেলা শুরু হয়। একটি মেলার দায়িত্ব কাদের হাতে থাকবে তা নিয়ে শুরু হয় তুমুল সংঘর্ষ। শুরু হয় বেধড়ক মারধর, এর পর গাড়ি, বাইক, স্কুটি, ছোট হাতি গাড়ি সহ একাধিক গাড়িতে চলে তুমুল ভাঙচুর। এলাকায় বোমাবাজি করার এবং গুলি চালানোর অভিযোগ ওঠে এদিন। পাশাপাশি স্থানীয় একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আক্রান্ত হয়। পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলি চলে। শুরু হয় ইটবৃষ্টি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয়দের বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেহালা থানার বিশাল পুলিশবাহিনী। এলাকাবাসীর দাবি বেশ কয়েক বছর ধরেই, এলাকার দখলদারি নিয়ে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এদিন দুই পক্ষ সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনার প্রতিবাদে এবং এলাকার বাসিন্দাদের সম্পত্তি ক্ষতির প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এদিন বাঁশ এবং বেঞ্চ রাস্তায় ফেলে চড়কতোলা মোড় অবরোধ করেন স্থানীয়রা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00