Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রতারণার অভিযোগে অবশেষে গ্রেফতার জলপাইগুড়ির সেই যুবক

খবরের জেরে অবশেষে গ্রেফতার হলেন প্রতারণায় অভিযুক্ত যুবক। ধৃত যুবকের নাম পুলক বর্মন। জলপাইগুড়ি মোহিত নগর এলাকার বাসিন্দা তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: খবরের জেরে অবশেষে গ্রেফতার হলেন প্রতারণায় অভিযুক্ত যুবক। ধৃত যুবকের নাম পুলক বর্মন। জলপাইগুড়ি মোহিত নগর এলাকার বাসিন্দা তিনি। শনিবার অভিযোগ পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

শনিবার দুপুরে জলপাইগুড়ি বয়েল খানা বাজার সংলগ্ন এলাকায় টাকা দেওয়ার কথা বলে পুলককে ডেকে এনেছিল ভুক্তভোগীরা। এরপর তাকে মারধর করে তুলে নিয়ে যায় ওই যুবক যুবতীদের মধ্যে কয়েকজন। অভিযোগ, ওই যুবক চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন বহু বেকার যুবক যুবতীদের কাছ থেকে। শনিবার রাতে ওই যুবকের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এরপর তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা নিয়ে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “ওই যুবকের নামে প্রতারণার অভিযোগ রয়েছে। চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। আমরা অভিযোগ পেয়ে পুলক বর্মনকে গ্রেফতার করেছি। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, চাকরি দেওয়ার নাম করে বহু চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছে, এই অভিযোগে শনিবার ওই যুবককে আটক করেছিল প্রতারিত যুবক যুবতীরা। জলপাইগুড়ি শহরের বয়েল খানা বাজার লাগোয়া এলাকায় শনিবার টাকা দেওয়ার নাম করে অভিযুক্ত যুবককে ডাকা হয়। তখন পরিস্থিতি অন্যরকম বুঝতে পেরে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত যুবক। কিন্তু তাঁকে আটক করে ফেলে যুবক যুবতীর দল। এরপর অভিযুক্তকে মারধর করে তুলে নিয়ে চলে যায় তারা। ওইদিন রাতে অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার পুলক বর্মনকে বিশেষ আদালতে তোলা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00