Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরিচারিকার লক্ষাধিক টাকার গয়না ছিনতাই, তদন্তে পুলিশ

পরিচারিকা এক মহিলার কাছ থেকে গয়না ও টাকা ছিনতাইয়ের অভিযোগ। পাঁচ ভরি সোনার গয়না ও এক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায় এক ছিনতাইবাজ।

Share:

নিজস্ব প্রতিবেদক: পরিচারিকা এক মহিলার কাছ থেকে গয়না ও টাকা ছিনতাইয়ের অভিযোগ। অভিযোগকারিণী পরিচারিকার দাবি পাঁচ ভরি সোনার গয়না ও এক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায় এক ছিনতাইবাজ। এই ঘটনা নিয়ে নরেন্দ্রপুর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।

পরিচারিকার কাজ করে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন। সেই টাকা দিয়ে মেয়ের বিয়ের জন্য সোনার গয়না বানিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানা এলাকার প্রিয়র মোড়ের বাসিন্দা রিজিয়া শেখ। গড়িয়া এলাকায় একটি বাড়িতে পরিচারিকার কাজ করেন তিনি।বৃহস্পতিবার সকালে গড়িয়া থেকে বাড়ির উদ্দেশ্যে বের হন রিজিয়া। মেয়ের বিয়ের জন্য বানানো গয়না ও ১ লক্ষ টাকা নিয়ে ফিরছিলেন বাড়িতে। তখনই তাঁর হাত থেকে টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। জানা গিয়েছে ওই ছিনতাইবাজের নাম  নুরুল হক।

প্রিয়র মোড়ের বাসিন্দা রিজিয়া শেখ দীর্ঘ ১৫ বছর ধরে গড়িয়া তেঁতুলবেড়িয়া এলাকায় বুলু সরকার নামে এক বৃদ্ধার বাড়িতে পরিচারিকার কাজ করে আসছেন। বুলু সরকারের বাড়িতে কাজ করে, অল্প অল্প করে সঞ্চয় করে তাঁর মেয়ের বিয়ের জন্য পাঁচ ভরি সোনার গয়না তৈরি করেছিলেন। সেই গয়না নিজের বাড়িতে না নিয়ে গিয়ে বুলু সরকারের বাড়িতে রেখেছিলেন তিনি। রিজিয়ার মেয়ের বিয়ের জন্য বুধবার গৃহকর্ত্রী বুলু সরকার ১ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলে তাঁর হাতে দেন। এরপর বৃহস্পতিবার সেই টাকা এবং গয়না নিয়ে বাড়ি ফিরছিলেন রিজিয়া। বাড়ি ফেরার পথে এক দুষ্কৃতী সেই গয়না এবং টাকা নিয়ে চম্পট দেয়। যদিও ওই ছিনতাইবাজ তার নিজের ব্যাগটি ফেলে রেখে চলে যায়। সেই ব্যাগ খুলতেই টাকার মাপে দুটো কাগজের বান্ডিল বের হয়। এরপর নরেন্দ্রপুর থানায় এসে অভিযোগ দায়ের করেন রিজিয়া শেখ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00