Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রুশ-ইউক্রেন প্রসঙ্গে ভারতের বড় পদক্ষেপ, বুচা নিয়ে বার্তা বিদেশমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়া- ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বড় পদক্ষেপ ভারতের। ইউক্রেনের বুচা শহরে রুশ সেনার গনহত্যা নিয়ে বুধবার সংসদে বার্তা দিতে দেখা গেল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। এর আগেই ভারত বুচার গণহত্যা নিয়ে স্বাধীন তদন্তের দাবি করেছে রাষ্ট্রসংঘের মঞ্চে। এবার সংসদে দাঁড়িয়ে সেই একই দাবি জানালেন ভারতের বিদেশমন্ত্রী। সেই সঙ্গে এদিন বুচার ঘটনা প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, রক্ত ঝরিয়ে, নিরপরাধ মানুষের হত্যা করে কখনই কোনও সমস্যার সামাধান খোঁজা সম্ভব নয়। ভারতের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান খোঁজা উচিত।  

এদিন সংসদে ইউক্রেন রাশিয়া সংঘাত প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘ভারতকে যদি কোনও একটা দিক বাছতেই হয় তাহলে ভারত সবসময় শান্তির পথ বেছে নেবে। এটা আমাদের নীতিগত অবস্থান এবং এই নীতিই আমাদের জাতি সংঘসহ যে কোনও আন্তর্জাতিক মঞ্চ কিংবা যুক্তি তর্কের মঞ্চে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এর সঙ্গেই ইউক্রেন রাশিয়া প্রসঙ্গে তিনি আরও বলেন যে, ‘আলোচনার মাধ্যমেই একমাত্র এই সমস্যার সমাধান খুঁজে বের করা সম্ভবপর হবে এবং সেটা যদি ভারতের মধ্যস্থতায় হয় তাহলে আমরা সবথেকে বেশী খুশি হব।’ এর পাশাপাশি তিনি আরও বলেন যে, ‘এটা সবসময় মনে রাখা উচিত যে সমসাময়িক বৈশ্বিক ব্যবস্থাটি জাতিসংঘের সনদে, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং সমস্ত রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা সুরক্ষিত করার জন্য নির্মিত হয়েছে।’ 

উল্লেখ্য, ইউক্রেনীয় সেনা সম্প্রতি রাজধানী কিয়েভের নিকটবর্তী বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধারের পরেই সামনে এসেছে বুচা শহরের ওপর রুশ সেনার চালানো তাণ্ডব লীলার ছবি। ওই শহরে উদ্ধার হয়েছে একের পর এক গণকবর। জায়গায় জায়গায় পরে থাকতে দেখা গিয়েছে অর্ধদগ্ধ মৃতদেহ। এমনকি ওই শহরের বাসিন্দা একাধিক শিশুকে খুন করার আগে তাদের ওপর শারীরিক অত্যাচার চালিয়েছে রুশ সেনা এমন দাবি করেছেন ইউক্রেনীয় সেনার আধিকারিকরা। এরপরেই আন্তজাতিক মঞ্চে চরম সমালোচনার মুখে পড়েছে রাশিয়া। যদি মস্কোর দাবি, কোনও নিরীহ মানুষের ওপর অত্যাচার করা হয়নি কিন্তু তারপরেও আমেরিকা, ইউরোপের একাধিক দেশের রোষানলে পড়েছে রাশিয়া। বাদ যায়নি ভারতও। মঙ্গলবারই রাষ্ট্রসংঘের মঞ্চে বুচার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি এই ঘটনার স্বাধীন তদন্তের দাবি করেছেন। রাষ্ট্র সংঘের মঞ্চেও ভারতের প্রতিনিধি শান্তির পথ অনুসরণ করার বার্তা দিতে দেখা গিয়েছে।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00