Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তান সংসদ ভেঙে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেল বুধবারে

ডেপুটি স্পিকারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে মঙ্গলবার পাক সুপ্রিম কোর্টে শুনানি হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সংসদ ভেঙে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি বুধবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা আগেই ডেপুটি স্পিকার সংসদ ভেঙে দেন। ডেপুটি স্পিকারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে মঙ্গলবার পাক সুপ্রিম কোর্টে শুনানি হয়।

মঙ্গলবার পাক সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর জাতীয় পরিষদের রেকর্ড চেয়েছে। তবে এই বিষয়ে সুপ্রিম কোর্ট কোনও রায় দেয়নি। শুনানি বুধবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে পাক সুপ্রিম কোর্টের বিচারপতি আখতার বলেন, ‘কীভাবে অনাস্থা প্রস্তাবে ভোট না দেওয়া সংবিধান লঙ্ঘন করল? সংবিধান অনুযায়ী অনাস্থা প্রস্তাব পেশ করার সাত দিনের মধ্যে ভোট নিতে হয়। কিন্তু তা যদি অষ্টম দিনে হয়, তবে কি সংবিধান লঙ্ঘিত হয়?’

পাকিস্তানে টালমাটাল পরিস্থিতি। এর জন্য ইমরান খান নাম না করে আমেরিকাকে দায়ী করেছে। মঙ্গলবার রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইমরান খান মস্কো সফর বাতিল করেননি। তাই আমেরিকা তাঁকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইমরান খানের কাছে একটি ‘হুমকি দেওয়া চিঠি’ আসে বলে রাশিয়া দাবি করেছে। রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এর নেপথ্যে আ্রমেরিকা রয়েছি। ইমরান খান মস্কো সফর বাতিল করেনি বলেই আমেরিকা এভাবে ইমরান খানকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে। যদিও পাকিস্তানের সেনাবাহিনী তা খারিজ করে দিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00