Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক্সপেরিমেন্টাল ওয়েতে বাড়িতে বানান ‘চিংড়ি-ভেটকির মনোহরা’ 

ভেটকির ফিলে দিয়ে নানা স্ন্যাক্স বানানো তা তো আমরা আখছার দেখে থাকি। এবার একটু এক্সপেরিমেন্টাল ওয়েতে বাড়িতে বানিয়ে নিন 'চিংড়ি-ভেটকির মনোহরা' 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির খাবারে ভেটকির পদ যেভাবে গুরুত্ব পায় বা রসাস্বাদন ঘতায় তা আর আলাদা করে বলার প্রয়োজন পরে না। ভেটকির ফিলে দিয়ে নানা স্ন্যাক্স বানানো তা তো আমরা আখছার দেখে থাকি। এবার একটু এক্সপেরিমেন্টাল ওয়েতে বাড়িতে বানিয়ে নিন ‘চিংড়ি-ভেটকির মনোহরা’ 

উপকরণঃ 

ভেটকি মাছ- ৮০০ গ্রাম

ডিম- ৩ টি

তেঁতুল- ৪০ গ্রাম

লেবুর রস- ৪ চামচ

বিস্কুটের গুঁড়ো- ২০০ গ্রাম

নুন-স্বাদমতো

তেল- প্রয়োজনমত

পেঁয়াজ- ২০০ গ্রাম

গোলমরিচ গুঁড়ো-১ চামচ

আলু- ১০০ গ্রাম

কুচো চিংড়ি- ১৫০ গ্রাম

ধনেপাতা- ৫০ গ্রাম

কাঁচালঙ্কা কুচি- ১/২ কাপ

ধনেপাতা কুচি- ১/২ কাপ

প্রণালীঃ প্রথমে কেটে রাখা মাছের ফিলে ভালো করে ধুয়ে নিয়ে লেবুর রস মাখিয়ে রেখে দিন। এবার অন্য একটি পাত্রে ছোট ছোট চিংড়ি মাছ ও কেটে রাখা আলু ভালোভাবে সিদ্ধ করে নিন। অন্য একটি পাত্রে তেঁতুল, নুন ও ধনেপাতা দিয়ে একটি চাটনি বানান। পেঁয়াজ ভেজে নিন। এবার সিদ্ধ করে রাখা চিংড়ি কাঁচা লঙ্কা কুঁচি, ধনেপাতা কুঁচি, গোলমরি গুঁড়ো, নুন সিদ্ধ আলু ও ভাজা পেঁয়াজ একসঙ্গে মেখে নিয়ে পুর বানিয়ে নিন। এবার মাছের ফিলে গুলিতে চাটনিতে ডুবিয়ে তাতে ভালোভাবে পুর ভরে ফাতিয়ে রাখা ডিম ও বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে ডুবতেলে ভেজে তুলে নিন সন্ধ্যার জলখাবার চিংড়ি-ভেটকির মনোহরা। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00