Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খড়দহ কেন্দ্রে মনোনয়ন পেশ শোভনদেবের, জয় নিয়ে আত্মবিশ্বাসী

একুশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে বড় ব্যবধানে জিতেও দলনেত্রীর জন্য হেলায় ছেড়ে দিয়েছিলেন বিধায়ক পদ। তাঁকেই উত্তর ২৪ পরগনার খরদহ বিধানসভার

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে বড় ব্যবধানে জিতেও দলনেত্রীর জন্য হেলায় ছেড়ে দিয়েছিলেন বিধায়ক পদ। তাঁকেই উত্তর ২৪ পরগনার খরদহ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ব্যারাকপুর মহকুমা শাসকের দফতরে নিজের মনোনয়নপত্র জমা করলেন। তার আগে খড়দহের শ্যামসুন্দর মন্দিরে পুজোও দিলেন তৃণমূল প্রার্থী।

বিধানসভা ভোটের ফলপ্রকাশের আগেই মৃত্যু হয়েছিল খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার। তিনিই জয়লাভ করায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আগামী ৩০ অক্টোবর ভোট হবে রাজ্য়ের মোট চার আসনে। তাই পুজোর আগেই নিজের মনোনয়নপত্র জমা করে ফেললেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা। যদিও নাম ঘোষণা হতেই খড়দহে জোরদার প্রচার শুরু করে দিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তবে পুজোর কটা দিন তিনি প্রচার করবেন না। বৃহস্পতিবার সকালে করোনাবিধি মেনেই গুটিকয়েক দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে শোভনদেববাবু প্রথমে যান খড়দহের শ্যামসুন্দর ও কালী মন্দিরে।

পুজো দিয়ে সোজা চলে যান ব্য়ারাকপুর মহকুমা শাসকের দফতরে। মনোনয়ন পেশের পর তাঁকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে। বললেনও সেকথা, শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, এখনও পর্যন্ত যতগুলি বিধানসভা ভোটে দাঁড়িয়েছি একবারও হারিনি। এবারও মানুষের আশির্বাদে জিতে আসব। মন্দিরে পুজো দেওয়ার পর তাঁর মাথায় ছিল লাল ‘চুনরি’। সেটা পড়েই তিনি এদিন মনোনয়ন জমা দিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00