Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাশ্মীর নিয়ে সুর নরম পাক সেনা প্রধানের, আলোচনা চেয়ে দিল্লিকে বার্তা

পাক সেনাপ্রধানের এমন নরম মনোভাবে কূটনীতিবিদরা খানিকটা বিস্মিত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্যপরীক্ষার ২৪ ঘন্টা আগে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি নিয়ে বড়সড় বার্তা দিলেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।  শনিবার ইসলামাবাদ নিরাপত্তা সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, ‘কাশ্মীর সহ ভারতের সঙ্গে যে সব বিষয়ে মতবিরোধ রয়েছে, সেই সব বিষয়ের সমাধানে আলোচনা অত্যন্ত জরুরি। ভারত যদি বৈঠকে বসার বিষয়ে রাজি হয়, তাহলে পাকিস্তানও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।’

পাক সেনাপ্রধানের এমন নরম মনোভাবে কূটনীতিবিদরা খানিকটা বিস্মিত। কেননা, অতীতে বহুবারই ভারতের বিরুদ্ধে রীতিমতো তর্জন-গর্জন করে গিয়েছেন পাক সেনাপ্রধান ও রাজনীতিবিদরা। সেখান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে কেন সুর নরম করলেন বাজওয়া তা নিয়ে প্রশ্ন উঠেছে। কূটনীতিবিদরা মনে করছেন, আমেরিকার বিরুদ্ধে যেভাবে জেহাদ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান, তাতে কার্যত বিপদ ঘনিয়ে আসতে পারে। ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ জানানোর ক্ষেত্রে উস্কানি দিতে পারে বাইডেন প্রশাসন। ভারতের দিক থেকে যাতে কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়, তার জন্য সুর নরম করেছেন পাক সেনাপ্রধান।

শুধু যে জেনারেল বাজওয়া ভারতের বিরুদ্ধে সুর নরম করেছেন, তা নয়। প্রধানমন্ত্রী ইমরান খানের উল্টোপথে হেঁটে রাশিয়াকেও কড়া বার্তা দিয়েছেন। অবিলম্বে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ‘গ্রেট ট্রাজেডি’ আখ্যা দিয়ে পাক সেনাপ্রধান বলেন, ‘আজ বিশ্বের জনসংখ্যার এক তৃতীয়াংশকে কোনও না কোনও সংঘর্ষের মোকাবিলা করতে হচ্ছে। সংঘর্ষ কারও পক্ষে সুফল বয়ে আনতে পারে না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00