Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা সংক্রমণ হ্রাস পেলেও উদ্বেগে রাখল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ওমিক্রনের থেকেও আরও বেশি সংক্রামক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হদিশ মিলল করোনার আরও এক প্রজাতির, যা ওমিক্রনের বিএ.২ তুলনায় আরও বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তাদের প্রাথমিক অনুমান, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই এক্সই রূপটি তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছে, গত ১৯ জানুয়ারি, লন্ডনে প্রথম এই ভ্যারিয়েন্টের হদিশ মেলে। এখনও পর্যন্ত ৬০০টি এক্সই সংক্রমণের ঘটনা চিহ্নিত করা গিয়েছে। তবে এর মাওমিক্রনের বিএ.২ উপপ্রজাতিটি বিশ্বে সবচেয়ে বেশি সংক্রামক হিসেবে পরিচিতি পেয়েছে।রণক্ষমতা তুলনামূলকভাবে কম।
এদিকে, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার ১ এপ্রিল, সকাল আটটা থেকে শনিবার ২ এপ্রিল সকাল আটটা পর্যন্ত) করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,২৬০ জন। আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কম। একই সঙ্গে দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে, ১৩,৪৪৫। অ্যাক্টিভ কেসের হার ০.০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৮৩ জন। যা গতকাল ছিল ৫২। অর্থাৎ, আক্রান্তের সংখ্যা কম হলেও মৃতের সংখ্যা কিছুটা হলেও আমাদের উদ্বেগে রাখছে। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ২৬৪ জনে।
তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন, ৪ কোটি ২৪ লক্ষ ৯২ হাজার ৩২৬ জন। এর গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৪০৪ জন। সুস্থতার হার বেড়ে ৯৮.৭৬ শতাংশ।

আরও পড়ুন করোনাবিধি ওঠার প্রথম দিনেই দেশে বাড়ল সংক্রমণ, সামান্য বাড়ল মৃত্যুও

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00