Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুস্বাদু সিংহ, জেব্রার মাংসের বার্গার এবার হাতের মুঠোয়

তৈরি করেছে প্রিমিভ্যাল ফুড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সিংহ এবং জেব্রার মাংসের বার্গার। তাও আবার তৈরি হয়েছে ল্যাবে।

যা শুনছেন, তা ঠিকই শুনেছেন। ল্যাবে সিংহ এবং জেব্রার তৈরি বার্গার তৈরি করেছে ফুড-টেকনলজি স্টার্টআপ সংস্থা প্রিমিভ্যাল ফুড। বাজারে বিক্রি করার জন্য তারা প্রস্তুত। সব থেকে যে খবর অত্যন্ত চমকপ্রদ তা হল মাংস তৈরির জন্য এরা প্রাণী হত্যা করে না। সব ধরনের মাংস তৈরি হয় তাদের পরীক্ষাগারে।

জানা গিয়েছে, সিংহ ছাড়াও তারা তাদের ল্যাবে তৈরি করেছে বাঘ, হাতি, জিরাফের বার্গার। ।প্রতিটি পদ বেশ সুস্বাদু। দরকার খাদ্য পরীক্ষক সংস্থার সার্টিফিকেট। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্টার্টআপ সংস্থা প্রিমিভ্যাল ফুড পরিবেশবান্ধব।

সংস্থার ম্যানেজিং পার্টনার ইলমিজ বোরা জানিয়েছেন, তাদের প্রতিটি পদ ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষ চাইছে নতুন নতুন পদ। চাইছে শহরে তৈরি হোক আরও রেস্টুরেন্ট। চিরাচরিত পদ থেকে তারা একটু ব্যতিক্রমী পদের স্বাদ পেতে আগ্রহী। সেই সব ভোজনরসিকদের কথা মাথায় রেখে আমরাও নতুন নতুন পদ তৈরি করি। তারই অঙ্গ এবার সিংহের মাংস। খাদ্য পরীক্ষক সংস্থার সার্টিফিকেট পাওয়া গেলেই তা বাজারে বিক্রি করা হবে। চিরাচরিত পদগুলিও সুস্বাদু।

দেশের পাশাপাশি ভিনদেশী পদ তৈরি করতেও এদের জুরি মেলা ভার। ইলমাজ বোরা জানিয়েছেন, “আগামী মাসেই আরও কিছু নতুন পদ নিয়ে আমরা হাজির হব। আশা করা যায় বাকিপদগুলির মতো সেই সব নতুন-নতুন পদ ভোজনরসিকদের মন জয় করে নিতে সক্ষম হবে।”

সবই তো বলা হল। কোম্পানিটি কোথাকার, সেটা বলা হল না। এই কোম্পানির ঠিকানা ব্রিটেন।

আরও পডুন ব্যাঙ্কের লকারে আটকে বৃদ্ধ, তারপর…

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00