Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অপ্রতিরোধ্য, মুক্তির সাতদিনেই ৭০০ কোটির ব্যবসা করল রাজামৌলির RRR

গত শুক্রবার বিশ্বজুড়ে ৮০০০ –এর বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দর্শক ও সমালোচকদের প্রশংসিত আরআরআর।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অপ্রতিরোধ্য। অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির ছবি আরআরআর। মুক্তির সাতদিনের মধ্যেই বক্স অফিসে ব্যবসার ক্ষেত্রে সাতশো কোটির গণ্ডি ছাড়িয়ে গেল রামচরণ ও এনটিআর জুনিয়র অভিনীত ছবিটি। অতীতের সব রেকর্ড ম্লান হয়ে যাচ্ছে। কোথায় গিয়ে থামবে দৌড়, কেউ জানে না।

গত শুক্রবার বিশ্বজুড়ে ৮০০০ –এর বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দর্শক ও সমালোচকদের প্রশংসিত আরআরআর। প্রথম দিনেই ‘বাহুবলী’র ব্যবসার রেকর্ড ভেঙে দিয়ে ২৫৭ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল ছবিটি। পরের দুদিন গড়ে একশো কোটি টাকার বেশি টাকা ঘরে তুলেছিলেন ছবির প্রযোজক। আর গত চারদিনে গড়ে ৫০ কোটি টাকার বেশি আয় করেছে ছবিটি।

বিখ্যাত ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালান জানিয়েছেন, মুক্তির সাতদিনের মাথায় ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করার নজির অতীতে কোনও ভারতীয় ছবি তৈরি করতে পারেনি। সাতদিনেই সাতশো কোটি টাকার বেশি ব্যবসা করে এক নয়া ইতিহাস গড়েছে আরআরআর। গত সাতদিনে কীভাবে রাজামৌলির ছবি ঘিরে গোটা বিশ্বের দর্শকরা আন্দোলিত হয়েছেন, তার একটা হিসেবও দিয়েছেন তিনি।

মনোবালা বিজয়বালানের হিসেব অনুযায়ী, প্রথমদিনে বিশ্বজুড়ে ২৫৭ কোটি ১৫ লক্ষ টাকার ব্যবসা করেছিল আরআরআর। দ্বিতীয়দিনে আয় করেছিল ১১৪ কোটি ৩৮ লক্ষ টাকা। তৃতীয় দিনে ১১৮ দশমিক ৬৩ কোটি টাকা। চতুর্থদিনে ৭২ দশমিক ৮০ কোটি টাকা। পঞ্চমদিনে ৫৮ কোটি ৪৬ লক্ষ টাকা। ষষ্ঠদিনে ৫০ দশমিক ৭৪ কোটি টাকা। আর আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ব্যবসা করেছে ৫০ কোটি টাকার বেশি। অর্থা‍ৎ সাতদিনে ৭২২ কোটি টাকার বেশি ব্যবসা করেছে আরআরআর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00