Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভিতরে রয়েছেন যোগী, বিজেপি অফিসের বাইরে গায়ে আগুন দিলেন মহিলা

ওই মহিলার নাম রাম পিয়ারি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছেলেকে দীর্ঘদিন ধরে অকারণে হেনস্তা করছে পুলিশ। নির্দোষ হওয়া সত্ত্বেও তাঁদের বারবার উত্তক্ত করা হচ্ছে। পুলিশের এই আচরণের প্রতিবাদেই শুক্রবার লখনউয়ের বিজেপির প্রধান কার্যালয়ের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। এদিন যে সময়ে তিনি এই ঘটনা ঘটান সেই সময়ে ওই অফিসের ভিতরে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বয়ং। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বিশাল পুলিশ বাহিনী মজুত ছিল ওই কার্যালয়ের সামনে। তার মধ্যেই এই ঘটনা ঘটায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে জানা যাচ্ছে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই মহিলা। তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম রাম পিয়ারি। তিনি লখনউয়ের রানিখেড়ার বাসিন্দা। ওই মহিলার অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে এবং তাঁর ছেলেকে অকারণে উত্তক্ত করছে পুলিশ। তাঁর ছেলে নির্দোষ হওয়া সত্ত্বেও শুধু শুধু তাঁদের হেনস্থা করা হচ্ছে। তাঁর কথায়, ‘আমার ছেলে নির্দোষ, কিন্তু গোসাইগঞ্জ পুলিশ তাঁকে জোর করে জেলে পাঠাচ্ছে।’ পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে বিজেপির প্রধান কার্যালয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন ওই মহিলা। তাঁর হাতে ছিল কেরোসিনের একটি জার। কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি গোসাইগঞ্জ পুলিশ স্টেশনের আধিকারিকদের নামে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছেও বিচারেরও দাবি জানান। পুলিশ আধিকারিকরা তাঁকে সঙ্গে সঙ্গে ধরে ফেলেন, ফলে কোনও দুর্ঘটনা ঘটেনি। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00