Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাতীয় নিরাপত্তার বিষয়ে হস্তক্ষেপ নয়, জানাল উচ্চ আদালত

জাতীয় নিরাপত্তার বিষয়ে আদালত(Kolkata High Court) কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় নিরাপত্তার বিষয়ে আদালত(Kolkata High Court) কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। সীমান্ত রক্ষী বাহিনীর(BSF) নিয়মই চূড়ান্ত  বলে জানিয়ে দিল আদালত।

নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার পুটিখালি গ্রামে একটি জলাশয়ে মাছ ধরার সময় নিয়ে বিএসএফের সঙ্গে পুটিখালি মৎস্য সমবায় সমিতির দ্বন্দ্ব তৈরি হয়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পুটিখালি এলাকায় একটি বিরাট জলাশয় রয়েছে। ওই জলাশয়ে সমবায়ের মাধ্যমে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন পুটিখালি গ্রামের বাসিন্দারা। ২০২০ সালে ওই গ্রামের পুটিখালি মৎস্য সমবায় সমিতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।

পুটিখালি মৎস্য সমবায় সমিতির আইনজীবীর দাবি, মাছ ধরার সময় ভোর ৩টে থেকে ৪ টের মধ্যে। কারণ সকালে বাজারে টাটকা মাছের সঠিক দাম পাওয়া যায়। কিন্তু সন্ধ্যা ৬ টার পর বিএসএফ নোমেন্সল্যান্ডে ঢুকতে দেয় না। ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৎস্যজীবীরা। সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০২০ সালে নির্দেশ দেন, বি এস এফের সাথে আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় পুটিখালি মৎস্য সমবায় সমিতি।

এদিন ওই মামলার শুনানি চলাকালীন বিএসএফের আইনজীবী পুলকেশ বাজপেয়ীর দাবি, জাতীয় নিরাপত্তার নিয়মানুযায়ী এই সমস্ত সীমান্ত এলাকায় বৈধ পারাপারের সময়সীমা সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা। সূর্যাস্তের পর দুষ্কৃতীদের দৌরাত্ম্য ঠেকাতে এবং অবৈধ পারাপার ঠেকাতেই এই নিয়ম। মৎস্যজীবীদের সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্য্যন্ত ওই জলাশয় যেতে অনুমোদন দেওয়া হয়।

দুই পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আদালত জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না। তাই মৎস্য সমবায় সমিতির আবেদন খারিজ করা হল। নির্দেশের পরেও সমবায় সমিতির আইনজীবী বারংবার ভোর ৩ টে থেকে ৫ টা পর্যন্ত অনুমোদনের আবেদন জানালেও তা খারিজ করে দেয় আদালত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00